লো স্কোরিং ম্যাচে খুলনা ও সিলেটের জয়

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৪, ১৮:০২আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৮:০২

সিলেটে জাতীয় লিগ টি-টোয়েন্টির ষষ্ঠ রাউন্ডের শেষ দুই ম্যাচে জয় পেয়েছে খুলনা ও সিলেট। বরিশালকে দুই উইকেটে হারিয়েছে সিলেট, চট্টগ্রামের বিপক্ষে পাঁচ উইকেটে জিতেছে খুলনা।

আগে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রাম ৪৫ রানে চার ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে। টপ অর্ডারে কেবল ওপেনার মাহমুদুল হাসান জয় (৩০) বলার মতো ইনিংস খেলেন। শীর্ষ চারের বাকি তিন জনের কেউ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।

অধিনায়ক ইয়াসির আলীর ৩৯ বলে ৬ চার ও ৩ ছয়ে ৬১ রানের ঝড়ো ইনিংসে চট্টগ্রাম ১২৯ রানে থামে। ছয় উইকেট হারায় তারা। 

খুলনার হয়ে জায়েদ উল্লাহ ও শেখ পারভেজ জীবন দুটি করে উইকেট নেন।

লক্ষ্যে নেমে ৭ বল বাকি থাকতে জিতে যায় খুলনা। ওপেনার আজিজুল হাকিমের ৩৬ রানের ইনিংসের পর জিয়াউর রহমানের অপরাজিত ৩৯ রান দলের জয়ে ভূমিকা রাখেন। জিয়াউর চট্টগ্রামের ইনিংসে দুটি ক্যাচও নেন। তাতে ম্যাচসেরা হন তিনি।

খুলনা তৃতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে সেরা চারে অবস্থান করছে। চট্টগ্রামও সমান পয়েন্ট নিয়ে তিনে।

আরেক ম্যাচে বরিশালকে ১০৮ রানে গুটিয়ে দেয় সিলেট। ইবাদত হোসেন ও তোফায়েল আহমেদ তিনটি করে উইকেট নেন।

বরিশালের ওপেনার ইফতেখার হোসেন ইফতি সর্বোচ্চ ২৬ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে কামরুল ইসলামের ব্যাটে।

লক্ষ্যে নেমে চতুর্থ ওভারেই ওপেনিংয়ে ৩৮ রানের জুটিতে দারুণ শুরু এনে দেন তৌফিক খান (২১) ও জিশান আলম (১২)। কামরুল ও রুয়েল মিয়ার বোলিংয়ে তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকতে ধুঁকতে জয়ের বন্দরে পৌঁছায় সিলেট। ওয়াসিফ আকবর ২০ ও মাহফুজুর রহমান রাব্বি অপরাজিত ১৮ রান করে দলকে জেতান। ৮ উইকেটে ১০৯ রান করে সিলেট।

৬ ম্যাচে দ্বিতীয় জয়ে চার পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে সিলেট। বরিশালও সমান পয়েন্ট নিয়ে তাদের পরে আছে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম