চট্টগ্রামকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৪আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৪

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির এলিমিনেটরে চট্টগ্রামের মুখোমুখি হয়েছিল খুলনা বিভাগ। আগে ব্যাটিং করে খুলনার দেওয়া ১৪৭ রানের লক্ষ্যে খেলতে নেমে চট্টগ্রাম থেমেছে ১৩৯ রানে। 

শেষ তিন ওভারে চট্টগ্রামের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৯ রানের। কিন্তু মাসুম খান টুটুল, মেহেদী হাসান রানা ও আল আমিন হোসেনের দারুণ বোলিংয়ে সেই রান নিতে পারেনি চট্টগ্রাম। ৭ রানের জয়ে খুলনা ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখলো। ঢাকা মেট্রো ও রংপুরে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের বিপক্ষে রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে খুলনা।

অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাটে চড়ে ১৪৬ রানের পুঁজি পায় খুলনা। জবাবে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। এলিমেনেটর রাউন্ডের এই ম্যাচে তামিম ইকবাল খেলেননি। তাকে ছাড়া ওপেনিং জুটি ১১ রানের বেশি করতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চট্টগ্রামের ১০ ওভারে হারিয়ে ফেলে ৫ উইকেট। যদিও স্কোরবোর্ডে রান তুলে ফেলেছিল ৬৪। 

তবে ৬ষ্ঠ উইকেটে অধিনায়ক ইয়াসির আলী রাব্বি ও নাঈম হাসান মিলে গড়েন ৫৩ রানের জুটি। লক্ষ্য থেকে ৩০ রান দূরে থাকতে আউট হন রাব্বি। তার আউটের পরই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় চট্টগ্রাম। তাদের ইনিংস থামে ১৩৯ রানে। সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলেন রাব্বি। নাঈম হাসান খেলেন ২৮ রানের ইনিংস।

খুলনার বোলারদের মধ্যে মাসুম খান টুটুল ও মেহেদী হাসান রানা প্রত্যেকে দুটি করে উইকেট নেন। নাহিদুল ইসলাম নেন একটি উইকেট। ১৮তম ওভারে মাসুম এবং ১৯তম ওভারে রানাই মূলত খুলনাকে ম্যাচে ফেরান। মাসুম তার ওভারে দেন ৪ এবং রানা দেন ১ রান। 

এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অধিনায়ক সোহানের দায়িত্বশীল ইনিংসে খুলনা বিভাগ চ্যালেঞ্জিং স্কোর করে। ৩৯ বলে ৫২ রানের দারুণ ইনিংস খেলেন সোহান। তিনি ছাড়া বাকিরা হয়েছেন ব্যর্থ। আজিজুল তামিম ১৬ বলে ২০ এবং নাহিদুল ইসলাম ১৯ বলে ১৮ রান করেন।

চট্টগ্রামের বোলিংয়ে ২৬ রানে ৪ উইকেট শিকার করেছেন আহমেদ শরীফ। এছাড়া ৩ উইকেট নিয়েছেন ফাহাদ হোসেন।

প্রসঙ্গত, দুপুর দেড়টায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ঢাকা মেট্রো ও রংপুর বিভাগ। এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালের টিকিট কাটবে। তবে হেরে যাওয়া দল ফাইনালে যাওয়ার আরও একটি সুযোগ পাবে। 

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম