গজনফরের ঘূর্ণিতে জিম্বাবুয়েকে ধসিয়ে ওয়ানডে সিরিজও আফগানিস্তানের

স্পোর্টস ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৪, ১৯:০১আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৯:০২

হারারেতে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতেও দাপট দেখালো আফগানিস্তান। টি-টোয়েন্টির পর একদিনের ক্রিকেটেও তারা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলো। শনিবার এএম গজনফরের ফাইফারে স্বাগতিকদের অল্প রানে আটকে দিয়ে সেদিকুল্লাহ আতালের হাফ সেঞ্চুরিতে ১৩৯ বল বাকি থাকতে ৮ উইকেটে জেতে আফগানরা।

আফগানিস্তান টসে জিতে ফিল্ডিং নেয়। সিদ্ধান্ত একদমই ভুল ছিল না। গজনফরের সঙ্গে রশিদ খানের জোড়া আঘাতে ৭০ রানে পাঁচ উইকেট হারায় জিম্বাবুয়ে।

তারপর গজনফর একাই ধসিয়ে দেন। আফগান স্পিনের নাকাল জিম্বাবুয়ের হয়ে একাই লড়াই করেন শন উইলিয়ামস। ৬১ বলে ৬ চা ও ৩ ছয়ে ৬০ রানে তিনি রশিদের শিকার হন। ৩০.১ ওভারে ১২৭ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

গজনফর ১০ ওভারে ৩৩ রান দিয়ে পাঁচ উইকেট নেন। এর আগে বাংলাদেশের বিপক্ষে প্রথমবার ফাইফার পান ডানহাতি অফস্পিনার।

তিন উইকেট নেন রশিদ।

লক্ষ্যে নেমে সেদিকুল্লাহ ও আব্দুল মালিকের ৮৪ রানের ওপেনিং জুটিতে জয় তরান্বিত করে আফগানরা। আগের ম্যাচে প্রায় দুইশ রানের জুটি গড়েছিলেন তারা। এবার একশর আগেই বিদায় নেন দুজন।

৫০ বলে চারটি চার ও দুটি ছয়ে ৫২ রান করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সেদিকুল্লাহ। জয় থেকে ৩২ রান দূরে থাকতে বিদায় নেন এই ওপেনার।

রহমত শাহ ও হাসমতউল্লাহ শহীদীর ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২৬.৫ ওভারে জিতে যায় আফগানিস্তান। ২ উইকেট হারিয়ে ১৩১ রান করে তারা। ১৭ রানে রহমত ও হাসমতউল্লাহ ২০ রানে অপরাজিত ছিলেন।

এই জয়ে ২-০ তে ওয়ানডে সিরিজ জিতলো আফগানিস্তান। প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের