নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি এশিয়া কাপ

ফাইনালে ব্যাটিং বিপর্যয়ে ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

স্পোর্টস ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪, ১১:১৩আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৩১

নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সব জয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ, একমাত্র হার ছিল ভারতের কাছে। সেই দলটিকেই শিরোপার লড়াইয়ে পেলেও প্রতিশোধ নিতে পারলো না। আরেকটি ব্যাটিং বিপর্যয়ের শিকার হলো তারা। ভারত ৪১ রানে জিতে হয়েছে চ্যাম্পিয়ন।

কুয়ালালামপুরে রবিবার আগে ব্যাটিংয়ে নেমে ভারত ৭ উইকেটে ১১৭ রান করে। ফারজানা ইয়াসমিন চার উইকেট নিয়ে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার। কিন্তু ব্যাটাররা দায়িত্ব নিতে পারলেন না। ১৮.৩ ওভারে ৭৬ রানে অলআউট বাংলাদেশ।

ভারতের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন গঙ্গাদি তৃষা। ফারজানার তোপের মুখে পড়ার মাঝেও তার এই রানই গড়ে দেয় পার্থক্য। এছাড়া ১৭ রান করেন মিথিলা বিনোদ। আর কেবল দুই অঙ্কের ঘরে রান করেন নিকি প্রসাদ (১২) ও আয়ুশি শুক্লা (১০)।

বাংলাদেশের বোলারদের উইকেট উদযাপন

লক্ষ্যে নেমে টপ অর্ডার ছাড়া আর কেউ তেমন অবদান রাখতে পারেননি। ৮ রানে ওপেনিং জুটি ভাঙার পর সুমাইয়া আক্তারকে নিয়ে ১৬ ও জুয়াইরা ফেরদৌসের সঙ্গে ২০ রানের জুটি গড়েন ফাহমিদা ছোয়া। তিনি ১৮ রানে আউট হতেই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ।

সর্বোচ্চ ২২ রান করেন জুয়াইরা। এই দুজন ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে রান করেন।

ভারতের পক্ষে আয়ুশি সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি করে উইকেট পান পারুনিকা সিসোদিয়া ও সোনাম যাদব।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম