এনসিএল চ্যাম্পিয়নরা কত টাকা পাবে?

স্পোর্টস ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪, ২৩:১১আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২৩:১১

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে বিশাল অঙ্কের প্রাইজমানি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রবিবার তারা জানিয়েছে, চ্যাম্পিয়ন দলকে ২০ লাখ টাকা দেওয়া হবে।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ঢাকা মেট্রো ও রংপুর বিভাগ।

রানার্সআপ দল পাবে ১০ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পকেটে যাবে ১ লাখ টাকা। এছাড়া সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারি পাবেন ৫০ হাজার টাকা করে।

প্রথম কোয়ালিফায়ারে শনিবার মেট্রোকে চার উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে লিগ পর্বে পাঁচ ম্যাচ জেতা রংপুর। লিগ পর্বে সাত ম্যাচের সবগুলো জেতা মেট্রো প্রথম হারের পরও ছিটকে যায়নি। তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে দারুণ বোলিং করে খুলনাকে হারায় ৩৮ রানে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম