ভারত-অস্ট্রেলিয়ার শেষ দুই টেস্টে থাকছে বাংলাদেশও!

স্পোর্টস ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৪, ১৮:৪০আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৫

ভারত ও অস্ট্রেলিয়ার বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের উত্তেজনা এখন তুঙ্গে। দুই দেশের ক্রিকেট ভক্তদের মাঝেও চলছে উন্মাদনা। তবে মাঠে থাকছে বাংলাদেশও! লাল সবুজের প্রতিনিধি হয়ে সিরিজের বাকি দুই ম্যাচের আম্পায়ারিংয়ে থাকছেন আইসিসির এলিট প্যানেলের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্ট খেলবে অস্ট্রেলিয়া ও ভারত। বক্সিং ডে টেস্টের সেই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকছেন সৈকত। ৩ জানুয়ারি থেকে সিডনিতে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট শুরু হবে। সেই ম্যাচে বাংলাদেশি আম্পায়ার মাঠেই দায়িত্ব পালন করবেন। 

এর আগে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার টেস্ট সিরিজেও আম্পায়ারিং করেন আইসিসির এই ম্যাচ অফিসিয়াল।

ডারবান টেস্টে ম্যাচ পরিচালনায় প্রশংসিত হয়েছেন সৈকত। নিখুঁতভাবেই ম্যাচটি পরিচালনা করেন। ম্যাচটিতে তার দেওয়া ৮টি সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়ে প্রতিটিতেই ব্যর্থ হয়েছে দুই দলের ব্যাটাররা। মানে শতভাগ সফল ছিলেন তিনি। 

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী