বাংলাদেশের বাকি ম্যাচসহ চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৪, ১৮:৪০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৯

দুই দিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত ও পাকিস্তানের ম্যাচের সূচি জানিয়েছিল। একই গ্রুপে থাকায় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দুটি ম্যাচ কবে, জানা গিয়েছিল। মঙ্গলবার পুরো সূচি প্রকাশ করেছে আইসিসি।

১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই ওয়ানডে টুর্নামেন্টের। বাংলাদেশ পরের দিন ভারতের বিপক্ষে দুবাইয়ে তাদের প্রথম ম্যাচ খেলবে। 

বাংলাদেশ ২৪ মার্চ দ্বিতীয় ম্যাচ খেলবে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। ২৭ ফেব্রুয়ারি একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে তারা।

আট দলের এই টুর্নামেন্টে হবে ১৫ ম্যাচ, পাকিস্তান ও দুবাইয়ের ভেন্যুতে হবে খেলা।

পাকিস্তান রাওয়ালপিন্ডি, লাহোর ও করাচিতে হবে গ্রুপের তিনটি করে ম্যাচ। লাহোরে হবে দ্বিতীয় সেমিফাইনাল।

ভারত পৌঁছাতে না পারলে ৯ মার্চের ফাইনাল হবে লাহোরে। তবে ভারত উঠলে শিরোপার লড়াই হবে দুবাইয়ে। দুই সেমিফাইনাল ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

ভারত তাদের তিন গ্রুপ ম্যাচ খেলবে দুবাইয়ে, প্রথম সেমিফাইনালও এই ভেন্যুতে।

‘বি’ গ্রুপে খেলা শুরু ২১ ফেব্র্রুয়ারি। আফগানিস্তান করাচিতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। পরের দিন লাহোরে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। একদিন পর পাকিস্তান-ভারতের হাইভোল্টেজ ম্যাচ।

দেখুন:  চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি ২০২৫

 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম