এবার দিলারার সেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৪

প্রথমবারের মতো নারী ক্রিকেট দল খেলছে প্রথম শ্রেণীর ক্রিকেট। প্রথম রাউন্ডে সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং ফারজানা হক পিংকি। দ্বিতীয় রাউন্ডে এলো আরও একটি সেঞ্চুরি। পূর্বাঞ্চলের ওপেনার দিলারা দোলা পেয়েছেন দারুণ এক সেঞ্চুরি। 

বৃহস্পতিবার রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে পূর্বাঞ্চল। শুরুতেই স্বপ্না ২ রানে ফিরলে দ্বিতীয় উইকেটে দিলারা ও জান্নাতুল ফেরদৌস মিলে ১৫৪ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন। দলীয় ১৫৯ রানে আউট হন দিলারা। তার আগে ১৩১ বলে ১১ চার ও ২ ছক্কায় ১০২ রান করেন তিনি। বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে তৃতীয় সেঞ্চুরিয়ান তিনিই। 

২০ বছর বয়সী দিলারার জাতীয় দলের হয়ে অভিষেক ২০২২ সালে। ২০ টি-টোয়েন্টি ম্যাচে ১০০.৪৭ স্ট্রাইক রেটে করেছেন ২৬৭ রান। ২ ওয়ানডেতে করেছেন কেবল ৮। সেই দিলারার বিসিএলে সেঞ্চুরি করে বিশেষ বার্তা দিয়ে রাখছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম