ড্রয়ের দিকে যাচ্ছে আফগানিস্তান-জিম্বাবুয়ে টেস্ট 

স্পোর্টস ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৪, ২৩:০৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ২৩:০৫

বুলাওয়েতে আফগানিস্তান-জিম্বাবুয়ের প্রথম টেস্টের চতুর্থ দিন চালকের আসনে ছিল বৃষ্টি। মাত্র ৩১ ওভারই মাঠে গড়িয়েছে। তবে এই সময়ে রহমত শাহ ও হাশমতউল্লাহ শহীদীর ৩৬৪ রানের বিশাল জুটি ভাঙতে পেরেছে জিম্বাবুয়ে। 

রহমত ক্যারিয়ার সেরা ২৩৪ রানে আউট হয়েছেন। আগের দিনের সঙ্গে মাত্র ৩ রান যোগ করতে পেরেছেন। শহীদী এখনও প্রান্ত আগলে ব্যাট করছেন ১৭৯ রানে। আফসার জাজাই ৪৬ রানে অপরাজিত আছেন। বৃষ্টি হানার আগে আফগানিস্তানের স্কোর ছিল ৩ উইকেটে ৫১৫। তারা এখনও পিছিয়ে ৭১ রানে। বৃষ্টির কারণে তার পর খেলা আর মাঠে গড়ায়নি। দিনের খেলা পরিত্যক্ত করার আগে প্রায় চার ঘণ্টার মতো অপেক্ষা করেছেন আম্পায়াররা।

ম্যাচের যে অবস্থা, তাতে সেটা নিষ্প্রাণ ড্রয়ের দিকেই যাচ্ছে। শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা আছে। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে করেছে ৫৮৬ রান। 

/এফআইআর/
সম্পর্কিত
ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মারুফা
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে নাহিদকে পেতে চায় একাধিক দল, কিন্তু বাধা বিসিবি!
এশিয়া কাপে আজ বাংলাদেশের বিপক্ষে অঘটন ঘটাতে চায় আমিরাত!
সর্বশেষ খবর
ইয়াফেস ওসমানের ও ছেলের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে টিম পুনর্গঠন
ইয়াফেস ওসমানের ও ছেলের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে টিম পুনর্গঠন
৩৩ বছর পর আদালত জানলো মৃত ব্যক্তি মামলার বাদী
৩৩ বছর পর আদালত জানলো মৃত ব্যক্তি মামলার বাদী
সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
অমিতাভের হটসিটে এবার জুয়াড়ি, কেবিসির অর্থে ঋণ শোধ করতে চান তিনি
অমিতাভের হটসিটে এবার জুয়াড়ি, কেবিসির অর্থে ঋণ শোধ করতে চান তিনি
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ