মাহমুদউল্লাহ-ফাহিম ঝড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয়ে শুরু

স্পোর্টস ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৪, ১৮:০১আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৮:০২

বিপিএলের উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশাল বুঝিয়ে দিয়েছে শিরোপা হাতছাড়া করতে চায় না তারা। বর্তমান চ্যাম্পিয়নরা তিন বছর পর ফেরা দুর্বার রাজশাহীকে ৪ উইকেটে হারিয়ে দারুণ জয়ে টুর্নামেন্ট শুরু করেছে। 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটা ছিল হাইস্কোরিং। রাজশাহী শুরুতে ১৯৮ রানের বিশাল লক্ষ্য দেয় তাদের। বড় এই লক্ষ্যে শুরুতে বিপদেই পড়ে গিয়েছিল বরিশাল। ৬১ রানে হারায় ৫ উইকেট! তার পর অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ দুটি দুর্দান্ত পার্টনারশিপে ম্যাচের গতিপথ বদলে দিয়েছেন। দুই পাকিস্তানি তারকা শাহীন আফ্রিদির (২৭) সঙ্গে ৫১ ও ফাহিম আশরাফের সঙ্গে ৮৮ রানের ঝড়ো জুটিতে ১১ বল বাকি থাকতেই নিশ্চিত করেছেন জয়। 

রাজশাহী ৬ উইকেট হারালেও মাহমুদউল্লাহ ২৬ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫৬ রানের বিস্ফোরক ইনিংসে অপরাজিত থেকেছেন। ম্যাচসেরা তিনি। ফাহিম আশরাফও কম ছিলেন না। ২১ বলে ১ চার ও ৭ ছক্কায় উপহার দেন ৫৪ রানের অপরাজিত ইনিংস। তার আগে শাহীন আফ্রিদি-মাহমুদউল্লাহর ৫১ রানের ষষ্ঠ উইকেট জুটি ভেঙেছেন তাসকিন।    

তাসকিন আহমেদ রাজশাহীর হয়ে ৩১ রানে নিয়েছেন তিন উইকেট।৪২ রানে দুটি নিয়েছেন হাসান মুরাদ। একটি নিয়েছেন জিসান আলম।  

এর আগে ইয়াসির আলীর ৪৭ বলে খেলা ৯৪ রানের অপরাজিত ইনিংস ও অধিনায়ক এনামুল হক বিজয়ের ৫১ বলে খেলা ৬৫ রানের ইনিংসে বড় স্কোর পায় রাজশাহী। ৩ উইকেটে তুলে ১৯৭ রান। ইয়াসিরের বিধ্বংসী ব্যাটিংয়ে ছিল ৭টি চার ও ৮টি ছয়ের মার। বিজয়ের ইনিংসে ছিল ৪টি চার ও ৫টি ছয়। অথচ ২৫ রানে ২ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়েছিল তারা। সেখান থেকে তৃতীয় উইকেটে ইয়াসির-এনামুলের ১৪০ রানের জুটিতে দলটি ঘুরে দাঁড়িয়েছে। বরিশালের হয়ে ১৩ রানে দুটি উইকেট নেন কাইল মেয়ার্স। একটি নেন ফাহিম আশরাফ।     

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী