হাসপাতালে ভর্তি সন্তানকে ম্যাচসেরার পুরস্কার উৎসর্গ মাহমুদউল্লাহর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ ডিসেম্বর ২০২৪, ২৩:৫০আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ২০:৫৫

২৬ বলে ৫৬ রান করে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের জয়ের নায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার ২৬ বলে ৫৬ রানের ইনিংসের উপর ভর করেই মূলত জয় পায় বরিশাল। এদিন মাহমুদউল্লাহ ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার উৎসর্গ করলেন হাসাপাতালে ভর্তি থাকা সন্তানকে।

দুর্বার রাজশাহীর করা ১৯৭ রানের জবাবে খেলতে নেমে ৬১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে বরিশাল। সেখান থেকে মাহমুদউল্লাহর দায়িত্বশীল ইনিংসের উপর ভর করে বরিশাল ম্যাচ জেতে। 

এ ব্যাপারে মাহমুদউল্লাহ বলেছেন, ‘গত কয়েকদিন ধরে আমার ছেলে হাসপাতালে ভর্তি। রাইদ, এটা তোমার জন্য। ইনশাআল্লাহ আমাদের দেখা হবে শীঘ্রই। এই পুরস্কার তোমার। বাবা তোমাকে ভালোবাসে।’

মাহমুদউল্লাহ দারুণ ইনিংস খেললেও জয়ের কৃতিত্ব তিনি দিচ্ছেন পুরো দলকে, ‘দলের জন্য এই ধরনের ইনিংস খেলার সামর্থ্য দেওয়ার জন্য প্রথমেই আমি সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আমি মনে করি, এটা আমাদের ভালো শুরু। বিশেষ করে টুর্নামেন্টের শুরুতে আমাদের ভালো খেলা দরকার ছিলো। আমার মনে হয় এটা দুর্দান্ত টিম ওয়ার্ক।’

/আরআই/এমকেএইচ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম