তাসকিনের গতির পর এনামুলের ঝড়ো ব্যাটিংয়ে জিতলো রাজশাহী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৫, ১৭:১১আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৭:২৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ জয় পেয়েছে দুর্বার রাজশাহী। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নিয়েছে তারা। আর টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে ঢাকার অবস্থান।

বৃহস্পতিবার তাসকিন আহমেদের গতিময় বোলিংয়ের কাছে পরাস্ত হয়েছে ঢাকা। যদিও স্কোরবোর্ডে যথেষ্ট রান তুলেছিলো তারা। শাহাদাত হোসেনের হাফ সেঞ্চুরির পর স্টিফেন এক্সিনজির ৪৭ রানের ইনিংসে ভর করে ঢাকা ১৭৪ রান সংগ্রহ করে। জবাবে ৩১ রানে দুই ওপেনারকে হারায় রাজশাহী। তবে তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় তারা। এনামুল হক বিজয় ও ইয়াসির আলী মিলে গড়েন ৪২ রানের জুটি। ইয়াসির ২০ বলে ২২ রান করে আউট হলে জুটি ভাঙে তাদের। এরপর রায়ান বার্লের সাথে ৫৬ বলে অবিচ্ছিন্ন ১০৬ রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছৈ যায় রাজশাহী। এনামুল ৪৬ বলে খেলেছেন ৭৩ রানের ইনিংস। অন্যদিকে ৩৩ বলে বার্ল খেলেন ৫৫ রানের ইনিংস। তাদের এই জুটির ওপর দাঁড়িয়ে ১১ বল আগেই ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে রাজশাহী।

ঢাকার বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম ও আলাউদ্দিন বাবু প্রত্যেকে একটি করে উইকেট নেন।

শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। কিন্তু টস জিতে ব্যাটিং নিয়ে চাপে পড়ে যায় দলটি। শুরুতেই দুই ওপেনার লিটন দাস (০) ও তানজিদ হাসান (৯) তেমন অবদান না রেখেই সাজঘরে ফেরেন। এরপর ৪৭ বলে শাহাদাত ও স্টিফেন মিলে গড়েন ৭৯ রানের জুটি। এই জুটি প্রতিরোধ গড়ায় ঢাকা কোনওমতে ১৭৪ রানের সংগ্রহ দাঁড় করাতে পারে। ঢাকার ব্যাটিং লাইনআপকে মূলত কঠিন পরীক্ষায় ফেলেন তাসকিন আহমেদ। এই পেসার কুড়ি ওভারের ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে সাত উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন। এই ফরম্যাটে তাসকিন বাদে আরও দুই ক্রিকেটারের সাত উইকেট নেওয়ার ইতিহাস আছে। শাহাদাতের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫০ রান আর স্টিফেন খেলেন ৪৬ রানের ইনিংস। 

রাজশাহীর বোলারদের মধ্যে তাসকিন ১৯ রানে সাতটি উইকেট নিয়েছেন। রাজশাহীকে গুড়িয়ে দিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনিই।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের