বোল্যান্ড-কামিন্সদের তোপে ভুগলো ভারত

স্পোর্টস ডেস্ক
০৩ জানুয়ারি ২০২৫, ১৪:৫৭আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১৪:৫৭

ভারতকে নিয়ে সিডনি টেস্টের আগে মাঠের বাইরের হইচই কম হয়নি। রোহিত শর্মা নিজেকে সরিয়ে নেওয়ার পর মাঠে তাদের ব্যাটিং পারফরম্যান্সও হলো এলোমেলো। জসপ্রিত বুমরা অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন। তার ব্যাটিংয়ের সিদ্ধান্ত কাজে লাগেনি। অস্ট্রেলিয়ার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৮৫ রানে অলআউট ভারত, দিন শেষ হওয়ার কিছুক্ষণ আগে।

অস্ট্রেলিয়াকেও যে ভুগতে হবে, সেই আভাস দিয়ে রাখলেন বুমরা। দিনের শেষ বলে উসমান খাজাকে আউট করলেন তিনি। অস্ট্রেলিয়া দিন শেষ করেছে ১ উইকেটে ৯ রানে। ১৭৬ রানে পিছিয়ে তারা।

ভারতকে চাপে রাখতে বল হাতে আগুন ঝরান অজি পেসাররা। তাতে নেতৃত্ব দিয়েছেন স্কট বোল্যান্ড। ২০ ওভার বল করে ৩১ রান দিয়ে চার উইকেট নেন তিনি। কম যাননি মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স, যথাক্রমে পান তিন ও দুই উইকেট।

১৭ রানে দুই ওপেনারকে হারিয়ে শুরু করে ভারত। বিরাট কোহলি নেমেই বেঁচে যান বিতর্কিত নটআউটের সিদ্ধান্তে। এনিয়ে চলছে জোর আলোচনা। স্টিভ স্মিথ তার ব্যাটের কানায় লেগে উড়ে আসা বল নিচু ক্যাচ ধরার চেষ্টা করেন। হাতে বল জমা না হয়ে ছিটকে মার্নাস লাবুশেনের হাতে ধরা পড়ে। কিন্তু স্মিথের কাছ থেকে বল ছিটকে যাওয়ার আগে মাটি স্পর্শ করেছিল বলে রায় দেন টিভি আম্পায়ার। বেঁচে যান ভারতীয় তারকা। কিন্তু ৬৯ বল খেলে মাত্র ১৭ রান করে দ্বিতীয় জীবন কাজে লাগাতে পারেননি কোহলি।

বোল্যান্ড-স্টার্কের তোপে পড়ে ব্যাটারদের ব্যর্থতার দিনে ঋষভ পান্ত করেন সর্বোচ্চ ৪০ রান। দ্বিতীয় সেরা ২৬ রান আসে রবীন্দ্র জাদেজার ব্যাটে। শেষ দিকে বুমরা ২২ রান করে স্কোর দেড়শ পার করেন।

অস্ট্রেলিয়া ৩ ওভার খেলেছে। স্যাম কনস্টাস ৭ রানে অপরাজিত ছিলেন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম