আরভিন, রাজার ফিফটি ও মুজারাবানির জোড়া আঘাতে এগিয়ে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
০৩ জানুয়ারি ২০২৫, ২২:৪৪আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ২২:৪৪

জমে উঠেছে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের লড়াই। বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিন শেষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে। একটা ব্যাপার পরিষ্কার, উইকেটে টিকে থাকতে ব্যাটারদের ঘাম ছুটছে।

দ্বিতীয় দিনে দুই দলের কাছ থেকে মোট ২৮৩ রান এসেছে, উইকেট পড়েছে ১৩টি! ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা ও শন উইলিয়ামসের ব্যাটিং পারফরম্যান্স গড়ে দিয়েছে পার্থক্য। প্রথম ইনিংসে ৮৬ রানের লিড নিয়ে জিম্বাবুয়ে দ্রুত আফগানদের তিন উইকেট তুলে নিয়ে দিন শেষে ৪০ রানে এগিয়ে।

বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে আফগানিস্তানকে ১৫৭ রানে অলআউট করেছিল জিম্বাবুয়ে। শুক্রবার তারা খেলা শুরু করে বিনা উইকেটে ৬ রান নিয়ে। টপ অর্ডারে ধস নামলে বিপদে পড়েছিল তারা। কিন্তু আরভিন ও রাজার হাফ সেঞ্চুরি এবং উইলিয়ামসের মূল্যবান ইনিংসে সুবাদে ব্যাটারদের জন্য কঠিন পিচে লিড নেয় আফ্রিকান দল।

তারপর ব্লেসিং মুজারাবানি দ্রুত দুই উইকেট তুলে নেন। তিনি দুই ওপেনারকে ফেরানোর পর রাজা বিদায় করেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদীকে। রহমত শাহ বুক চিতিয়ে লড়াই করছেন। ১৮ রানে অপরাজিত তিনি। নাইটওয়াচম্যান জিয়াউর রহমান ৩ বল খেলে রানের খাতা খুলতে পারেননি। এখন দেখার অপেক্ষা আফগানিস্তান বাকি সাত উইকেট নিয়ে কতটা চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিতে পারে জিম্বাবুয়েকে।

সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান ১৫৭ এবং ৪৬/৩ (রহমত ১৮*, মুজারাবানি ২/১৭); ৪০ রানে পিছিয়ে

জিম্বাবুয়ে ২৪৩ (আরভিন ৭৫, রাজা ৬১, উইলিয়ামস ৪৯, রশিদ ৪/৯৪)

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম