রোহিত-কোহলির ভবিষ্যৎ প্রশ্নে গম্ভীর যা বললেন

  স্পোর্টস ডেস্ক
০৫ জানুয়ারি ২০২৫, ১৩:২৮আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১৩:২৮

অস্ট্রেলিয়া সিরিজের কথা ভুলে যেতে চাইবেন ভারতের সবচেয়ে অভিজ্ঞ দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। ব্যাট হাতে বাজে সময় কাটিয়েছেন তারা। বয়স হয়ে যাওয়ায় অনেকেই তাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন। তবে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হারের পর কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন, ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করছে দুই তারকার ওপর। চাইলে দলে থাকতে পারবেন তারা। 

অস্ট্রেলিয়ার কাছে ৩-১ ব্যবধানে সিরিজ হেরেছে ভারত। তাতে এক দশকে এবারই প্রথম বোর্ডার গাভাস্কার ট্রফি হাতছাড়া হয়েছে তাদের। এই টেস্টে বিশ্রামে ছিলেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা।  বাজে ফর্মে নিজেই বিশ্রাম নিয়েছিলেন। আরেক ব্যাটার কোহলিরও একই অবস্থা। সর্বশেষ টেস্টে করতে পেরেছেন ১৭ ও ৬ রান! স্বাভাবিকভাবেই পড়তি ফর্মে তাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে সংবাদ সম্মেলনে। হেড কোচ গম্ভীর তাদের নিয়ে বলেছেন, ‘আসলে আমি কোনও খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে বলতে পারি না। এটা সম্পূর্ণ তাদের ওপর নির্ভর করছে।’

ফর্ম না থাকলেও রোহিত, কোহলিদের মাঝে সেই ক্ষুধাটা দেখতে পেয়েছেন গম্ভীর। তার মতে, ‘আমি শুধু বলতে পারি তাদের মধ্যে সেই ক্ষুধাটা রয়েছে। তাদের সেই আবেগটা রয়েছে। তারা মানসিকভাবে ভীষণ শক্তিশালী। আশা করছি, ভারতের ক্রিকেটকে সামনে আরও এগিয়ে নেওয়ার কাজটা তারা চালিয়ে যাবে। তবে শেষ পর্যন্ত ওরা যেটাই পরিকল্পনা করুক, সেটা ভারতের ক্রিকেটের স্বার্থ বিবেচনা করেই করবে।’

দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি বুমরা। পিঠের সমস্যায় ভুগছেন। শেষ ইনিংসে ভারপ্রাপ্ত অধিনায়কের অনুপস্থিতি ঠিকই টের পাওয়া গেছে। তবে সেটাকে অজুহাত হিসেবে মনে করছেন না গম্ভীর, ‘ভালো হতো যদি সে থাকতো। কিন্তু এটা মনে রাখতে হবে তার পরেও আমাদের হাতে ৫ বোলার ছিল। আর ভালো দল কখনই একজনের ওপর নির্ভর করে না। আমরা ফল বের করতে পারিনি, এটাই মূল কথা। তাই সিরিজ হেরেছি।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম