নেটে পুরো গতিতেই বোলিং করছেন মুস্তাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট, বেঙ্গালুরু থেকে
১৮ মার্চ ২০১৬, ১৯:৫৫আপডেট : ১৮ মার্চ ২০১৬, ১৯:৫৭

নেটে পুরো গতিতেই বোলিং করছেন মুস্তাফিজশুক্রবার বেঙ্গালুরুতে প্রথম দিন কাটিয়েছে টাইগাররা। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট দল বেঙ্গালুরুতে পৌঁছায়। বৃহস্পতিবার ও শুক্রবার টাইগাররা অনুশীলন করেনি। শুক্রবার শুধু মুস্তাফিজুর রহমান নেটে ৪ ওভার বোলিং অনুশীলন করেছেন। বোলিংয়ে বেশ ছন্দেই ছিলেন তরুণ এই কাটার খ্যাত বোলার। এদিন সকাল সাড়ে দশটায় বেঙ্গালুরু এম চেন্নাস্বামী স্টেডিয়ামে বোলিং অনুশীলন করেন মুস্তাফিজ।
বাংলাদেশ দলের বোলিং কোচ হিথ স্ট্রিকের অধীনে মুস্তাফিজ অনুশীলন করেন। এসময় উপস্থিত ছিলেন ট্রেনার ভিল্লাভারায়ন ও বায়েজীদ ইসলাম খান। মুস্তাফিজের খেলার ব্যাপরে ফিজিওর সবুজ সঙ্কেত খুব গুরুত্বপূর্ণ। যেটা মনে করেন হিথ স্ট্রিকও।
শুক্রবার মুস্তাফিজ ভালো ছন্দেই বোলিং করেছেন। সেখানে কোনও নেতিবাচক কিছুই ধরা পড়েনি ফিজিওর চোখে। হিথ স্ট্রিকের চোখে মুস্তাফিজ ছিলেন দারুণ। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে হিথ স্ট্রিক বলেন, ‘মুস্তাফিজ পুরো গতির কাছাকাছিতেই বোলিং করছে। এখন ব্যাপারটা হলো ওর আত্মবিশ্বাস ফিরে পাওয়া। প্রায় ৩ সপ্তাহ হলো বোলিং করছে না, তাই ছন্দ ফিরে পাওয়ার ব্যাপার আছে। আর সেভাবেই প্রস্তুত করা হচ্ছে। তবে যেটা বললাম, ম্যাচের দিন ফিটনেস টেস্টের পরই সিদ্ধান্ত হবে মুস্তাফিজ খেলবে কিনা।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম