ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা, বাদ পড়লেন জাহানারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৫, ১৮:৫৪আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১৯:২৭

তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে। এই সফরের জন্য সোমবার সন্ধ্যায় ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ খেলা ওয়ানডে সিরিজের দল ছিল ১৫ জনের। এবার সেটি করা হয়েছে ১৬ সদস্যর। আগের স্কোয়াড থেকে দুটি পরিবর্তন আনা হয়েছে। রিতু মনি ও জাহানারা আলমকে বাদ দিয়ে লতা মন্ডল ও ফারিহা ইসলাম তৃষ্ণাকে নেওয়া হয়েছে। এর বাইরে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন দিলারা আক্তার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে বাংলাদেশের মেয়েরা আগামী ১৩ জানুয়ারি দেশ ছাড়বে। ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৯ জানুয়ারি। পরের দুই ওয়ানডে ২১ এবং ২৪ জানুয়ারি। ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। ক্যারিবীয় মেয়েদের বিপক্ষে সিরিজ জেতার ওপর নির্ভর করছে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে বাংলাদেশের মেয়েদের অবস্থান সাত নম্বরে। বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশকে টেবিলের ছয় নম্বরে থাকতেই হবে।
 
ওয়ানডে সিরিজ শেষে সফরকারী বাংলাদেশ দল টি-টোয়েন্টি সিরিজ খেলবে। আগামী ২৭, ২৯ এবং ৩১ জানুয়ারি হবে তিনটি টি-টোয়েন্টি। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই হবে সেন্ট কিটসে।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্না আক্তার, লতা মন্ডল, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা , সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা ও দিলারা আক্তার।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম