শ্রীলঙ্কা সিরিজে অভিষেকের অপেক্ষায় কনলি

  স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৫, ১২:১৯আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১২:১৯

শ্রীলঙ্কা সফরে স্পিন নির্ভর দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন কুপার কনলি। ডাক পেয়েছেন ওপেনার নাথান ম্যাকসুয়েনিও। 

নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন। বিশ্রাম পেয়েছেন জশ হ্যাজেলউড। ১৬ সদস্যের দলে জায়গা হয়নি মিচেল মার্শের। ফর্ম নিয়ে সমালোচনার মুখে হয়তো আর বিবেচনাতেই নেই তিনি!  

ভারতের বিপক্ষে তিন ম্যাচ পরই বাদ পড়েন ম্যাকসুয়েনি। যে আশায় তাকে দলভুক্ত করা সেটার প্রতিদান দিতে পারেননি। তার বদলে ডাক পান ভয়ডরহীন ১৯ বছর বয়সী স্যাম কনস্টাস। আসন্ন সিরিজে অবশ্য দুজনেই সুযোগ পেয়েছেন। গলে সিরিজের প্রথম টেস্ট শুরু ২৯ জানুয়ারি। 

স্পিন নির্ভর দলটিতে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন ম্যাট কুনেমান ও টড মারফি। সিরিজে অভিষেকের অপেক্ষায় ২১ বছর বয়সী কনলি। তিনি আবার স্পিনেও দক্ষ। দলটির নেতৃত্বে থাকবেন স্টিভেন স্মিথ। 

অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড:

স্টিভেন স্মিথ (অধিনায়ক), ট্রাভিস হেড, শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, কুপার কনলি, জশ ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস,ম্যাট কুনেমান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, নাথান ম্যাকসুয়েনি, টড মারফি, মিচেল স্টার্ক ও বো ওয়েবস্টার। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম