৮ হাজারের মাইলফলকে তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৫, ১৬:০৮আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১৬:৫৬

লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও তার ব্যাটে চলছে রানের ফোয়ারা। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়মিত রান করছেন বাঁহাতি ওপেনার। বৃহস্পতিবার নতুন মাইলফলকও ছুঁয়েছেন তিনি। বাংলাদেশের হয়ে একমাত্র ক্রিকেটার হিসেবে কুড়ি ওভারের ক্রিকেট ৮ হাজার রান স্পর্শ করেছেন।

ম্যাচ শুরুর আগে ৮ হাজার রান থেকে মাত্র ৯ রান দূরে ছিলেন তামিম। ২৭২তম টি-টোয়েন্টিতে এসে বাঁহাতি ওপেনার দুর্দান্ত মাইলফলকটি ছুঁয়েছেন। ম্যাচের পঞ্চম ওভারের শেষ বলে রংপুরের অফ-স্পিনার মেহেদী হাসানের ডেলিভারিকে স্ট্রেইট ড্রাইভে চার মেরে ৮ হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি। তাতে বাংলাদেশের প্রথম ও বিশ্বের ৩৪তম ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৮ হাজার রানের মাইলফলক ছুঁয়েতেন। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান ব্যাটিং দানব ক্রিস গেইলের। ৪৬৩ ম্যাচে ১৪ হাজার ৫৬২ রান করেছেন ক্যারিবীয় এই তারকা ক্রিকেটার। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দুই নম্বরে সাকিব আল হাসান। ৪৪৪ ম্যাচে ৭ হাজার ৪৩৮ রান করেছেন। ৬ হাজার ৯০ রান করে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তিন নম্বরে আছেন মাহমুদউল্লাহ।

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে তামিম ইকবাল এখন পর্যন্ত খেলেছেন ২৭২টি ম্যাচ এবং ২৭১ ইনিংসে ব্যাট করেছেন। ৩২.৯১ গড়ে তার মোট রান ৮ হাজার ৩১, যেখানে স্ট্রাইক রেট ১২১.২৭। চারটি সেঞ্চুরি রয়েছে তার ঝুলিতে। জাতীয় দলের হয়েও তামিমের ব্যাটে রয়েছে ১ হাজার ৭৭৮ রান। বিপিএলে তার রানসংখ্যা ৩ হাজার ৫৮৩, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম