বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৫, ২১:০১আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ২১:০১

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সাদা বলের ছয় ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৫ জনের দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলিং অলরাউন্ডার চেরি-অ্যান ফ্রেসার ও আনক্যাপড পেসার জানেলিয়া গ্লাসগো।

১৯ জানুয়ারি থেকে শুরু হবে নারী দলের তিনটি ওয়ানডের সিরিজ। ৩০ জানুয়ারি তিন টি-টোয়েন্টির সিরিজের শেষ ম্যাচ। সবগুলো ম্যাচ হবে সেন্ট কিটসে।

ফাস্ট বোলার শামিলিয়া কনেল ও মিডল অর্ডার ব্যাটার রাশাডা উইলিয়ামস ভারত সফরে থাকলেও পরবর্তী অ্যাসাইনমেন্ট থেকে বাদ পড়লেন। এখনও হাঁটুর ইনজুরি থেকে সেরে না ওঠায় অভিজ্ঞ অলরাউন্ডার স্টেফানি টেলরকে এবারও পাচ্ছে না ক্যারিবিয়ানরা।

বাংলাদেশের বিপক্ষে এটাই ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। আর বাংলাদেশও প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ক্যারিবিয়ান দ্বীপে যাচ্ছে। ২০২২ সালের বিশ্বকাপের পর প্রথমবার দুই দল ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে। সবশেষ দেখায় চার রানে জিতেছিল উইন্ডিজ। দুই দলের আন্তর্জাতিক ক্রিকেটে দেখা হয়েছে পাঁচবার, চারবার টি-টোয়েন্টিতে, একবার ওয়ানডেতে। এখন পর্যন্ত অপরাজিত ক্যারিবিয়ানরা।

অবশ্য ভারত ও শ্রীরঙ্কার বিপক্ষে টানা দুটি ওয়ানডে সিরিজ হেরে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে। টানা ছয় ম্যাচ জয়খরা কাটাতে মরিয়া তারা।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড

হেইলি ম্যাথুস (অধিনায়ক), শেমাইনে ক্যাম্পবেল (সহঅধিনায়ক), আলিয়াহ আলেইনে, নেরিসা ক্র্যাফটন, দিয়েন্দ্রা ডট্টিন, আফি ফ্লেচার, শাবিকা গজনবী, চিনেলে হেনরি, জাইডা জেমস, কিয়ানা জোসেফ, ম্যান্ডি মাঙ্গরু, আশমিনি মুনিসার, কারিশমা রামহারাক, চেরি অ্যান ফ্রেসার, জানেলিয়া গ্লাসগো।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম