অবশেষে শামিকে ফেরালো ভারত

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০২৫, ২৩:১৬আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ২৩:১৬

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় দলে ফিরলেন মোহাম্মদ শামি। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে নেওয়া হয়েছে তাকে। তবে রিশাভ পান্তকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। স্বীকৃত উইকেটকিপার হিসেবে সাঞ্জু স্যামসন ও ধ্রুব যুরেলকে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

২০২৩ সালের ১৯ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতের হয়ে শেষবার খেলেন শামি। টুর্নামেন্ট চলাকালে পাওয়া গোড়ালির চোটের কারণে অস্ত্রোপচার করাতে হয়েছিল। তাতে গত বছরের আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে দেয় এই পেসারকে।

পুনর্বাসন চলাকালে হাঁটুতে ব্যথা পান শামি। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে হোম টেস্ট সিরিজ থেকেও বাদ পড়েন। সাইড স্ট্রেইনের কারণে বোর্ডার-গাভাস্কার ট্রফির শুরুর দিকে তাকে পাওয়া না গেলেও পরে হাঁটুর চোটে অস্ট্রেলিয়ায় যেতে পারেননি।

সম্প্রতি বেঙ্গলের হয়ে রঞ্জি ট্রফি চলাকালে মাঠে ফেরেন শামি। সৈয়দ মুশতাক আলী ট্রফি ও বিজয় হাজারে ট্রফিতে বল হাতে ভালো করেছেন এবং ব্যাট হাতেও কয়েকটি ক্যামিও ইনিংস খেলে নির্বাচকদের আশ্বস্ত করেন তিনি।

শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি খেলেছিলেন পান্ত। কিন্তু বাদ পড়লেন তিনি। ১৫ জনের স্কোয়াডে দ্বিতীয় উইকেটকিপার যুরেল। জিম্বাবুয়ে সফরে দুটি টি-টোয়েন্টি খেলেন তিনি। তবে স্যামসন একাদশে থাকার লড়াইয়ে এগিয়ে।

বোর্ডার-গাভাস্কার ট্রফি স্কোয়াডে থাকা বেশিরভাগ ভারতীয় তারকাকে বিশ্রাম দেওয়া হয়েছে। নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর ও হার্ষিত রানাকে রেখে দেওয়া হয়েছে। আবারও দলের অধিনায়কত্ব করবেন সূর্যকুমার যাদব, তার ডেপুটি অক্ষর প্যাটেল।

পাঁচ টি-টোয়েন্টির এই সিরিজ শুরু হবে ২২ জানুয়ারি।

ভারতের স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, নিতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল (সহঅধিনায়ক), হার্ষিত রানা, আর্শদীপ সিং, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্ত্তী, রবি বিষ্ণয়, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব যুরেল (উইকেটকিপার)।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক