ইব্রাহিমকে নিয়ে আফগানিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দল

স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি ২০২৫, ২১:২২আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ২১:২২

গোড়ালির ইনজুরিতে গত বছরের জুন থেকে মাঠের বাইরে থাকা ইব্রাহিম জাদরানকে রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন হাশমতউল্লাহ শহীদী। রহমত শাহ তার ডেপুটি।

প্রথমবার আইসিসি ইভেন্টে খেলার সুযোগ পাচ্ছেন এএম গজনফর। রহস্যময় এই স্পিনারের সঙ্গে ১৫ জনের স্কোয়াডে সেদিকুল্লাহ অটল। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি।

চিকিৎসকের পরামর্শ মেনে মুজিব উর রহমানকে দলে বিবেচনা করা হয়নি। সবশেষ তিনি ওয়ানডে খেলেন ২০২৩ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

আফগানিস্তান স্কোয়াড: হাশমতউল্লাহ শহীদী (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, এএম গজনফর, নুর আহমেদ, ফজলহক ফারুকী, নাভিদ জাদরান, ফরিদ আহমেদ মালিক।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী