আরাফাত সানি নিষিদ্ধ, আসছেন সাকলাইন সজিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট, বেঙ্গালুরু থেকে
১৯ মার্চ ২০১৬, ১৪:১৭আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৫:৩২

আরাফাত সানি অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অফ স্পিনার আরাফাত সানিকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে আইসিসি। বিষয়টি এখনও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেনি তারা। তবে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
খালেদ মাহমুদ বলেন, ‘আরাফাত সানিকে আইসিসি সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। তবে তারা এখনও মেইলের মাধ্যমে বিষয়টি আমাদের জানায়নি। তারা জানানোর পর আমরা বিকল্প খেলোয়াড়ের ব্যাপারে উদ্যোগ নেব।’
তবে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, আরাফাত সানির পরিবর্তে দলের সঙ্গে যোগ দিতে শনিবার বিকেলে বাংলাদেশ থেকে বেঙ্গালুরু’র উদ্দেশে রওয়ানা দেবেন আরেক স্পিনার সাকলাইন সজিব। তাকে বেশ আগে থেকেই তৈরি রেখেছিল বিসিবি। সাকলাইন সজিব বর্তমানে রাজশাহীতে আছেন। ওখান থেকে তিনি ঢাকায় এসে কলকাতা হয়ে বেঙ্গালুর আসবেন।
শনিবার (১৯ মার্চ) আরাফাত সানির বোলিং অ্যাকশন পরীক্ষার ফল ঘোষণা করলেও আইসিসি এখনও তাসকিনের পরীক্ষার ফল জানায়নি। গত ১৪ মার্চ পরীক্ষায় অংশ নেন তাসকিন। তবে দুই-একদিনের মধ্যেই তার বিষয়ে ফলাফল চলে আসার কথা।  তাসকিনের ফল নেতিবাচক হলে সেক্ষেত্রে দলের সঙ্গে যোগ দেবেন কামরুল ইসলাম রাব্বি।
গত শনিবার (১২ মার্চ) ধর্মশালা থেকে চেন্নাই যান আরফাত সানি। সেখানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল মনোনীত শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে বায়ো-মেকানিক্যাল পরীক্ষা দেন তিনি। ওখানেই তার বোলিংয়ে ত্রুটি পায় আইসিসি। এ কারণে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে সানি পরের ম্যাচগুলোয় অংশ নিতে পারবেন না ।  বোলিং অ্যাকশন শুধরে পরীক্ষায় পাস করে তবেই তাকে খেলায় ফিরে আসতে হবে।

আরাফাত সানি উল্লেখ্য, ধর্মশালায় আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ খেলেই পরীক্ষা দিতে যান আরাফাত সানি। এরপর তৃতীয় ম্যাচে অংশ নিতে পারনেনি তিনি। তবে মূল পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে একাদশে ছিলেন তিনি।

/আরআই/এফএস/এএইচ/ 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম