খুশদিল-আকিফের নৈপুণ্যে রংপুরের আটে আট

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৫, ২২:৫১আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ২২:৫১

খুশদিল শাহ ঝড় তুললেন ব্যাট হাতে। বল নিয়েও চমৎকারিত্ব দেখালেন, হলেন ম্যাচসেরা। তার সঙ্গে বোলিংয়ে আকিফ জাভেদ রাখলেন অসামান্য অবদান। দুই পাকিস্তানির নৈপুণ্যে রংপুর রাইডার্সের কাছে ঘরের মাঠে হারলো চিটাগং কিংস।

চট্টগ্রামে আগে ব্যাটিংয়ে নেমে খুশদিলের ঝড়ো হাফ সেঞ্চুরিতে রংপুর ৭ উইকেটে ১৬৪ রান করে। জবাবে আকিফের বোলিং তোপে পড়ে ৮ উইকেটে ১৩১ রানে থামে চিটাগং।

টপ অর্ডারে ৩২ বলে ৩৯ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন স্টিভেন টেলর। ৯ রানে ওপেনিং জুটি ভাঙার পর তিনে নামা সাইফ হাসানের সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন তিনি। ১ উইকেটে ৬৩ রান করা দলটি ছয় রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল।

খুশদিল প্রতিরোধ গড়েন। নুরুল হাসান সোহানের সঙ্গে ৪১ রানের জুটি গড়েন পাকিস্তানি ব্যাটার। ২৮ বলে ২ চার ও ৭ ছয়ে ৫৯ রান করে মোহাম্মদ ওয়াসিমের হাতে ফিরতি ক্যাচ দেন।

শেষ দিকে মেহেদী হাসানের ১২ বলে ১৭ ও মোহাম্মদ সাইফউদ্দিনের এক ছয়ে ৮ রানের অপরাজিত ইনিংসে চ্যালেঞ্জিং স্কোর গড়ে রংপুর।

চিটাগংয়ের পক্ষে আল ইসলাম ও ওয়াসিম দুটি করে উইকেট নেন।

আকিফ নেন চার উইকেট

লক্ষ্যে নেমে প্রথম বলেই উইকেট হারায় চিটাগং। আগের দিনে রেকর্ড জুটি গড়া পারভেজ হোসেন ইমন ও গ্রাহাম ক্লার্ক এবার ৪৫ রানের বেশি করতে পারেননি। পারভেজ ২৬ ও ক্লার্ক ২৩ রানে আকিফের শিকার হন।

৫৩ রানে চার উইকেট হারায় চিটাগং। সেখান থেকে শামীম হোসেন ও নাঈম ইসলাম ৫৩ রানের জুটি গড়লেও রান রেটের চাপ বাড়তে থাকে। শেষ দিকে আর সেই চাপ কাটাতে পারেনি স্বাগতিকরা। শামীম ৩৮ রানের সেরা ইনিংস খেলেন। 

আকিফ চার ওভার বল করে ১৪টি ডট দিয়েছেন। ৩২ রান খরচায় নিয়েছেন চার উইকেট। খুশদিল পান দুই উইকেট।

আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করলো রংপুর। দুই ম্যাচ কম খেলে সমান ৮ পয়েন্ট নিয়ে দুই ও তিনে ফরচুন বরিশাল ও চিটাগং।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম