ডেভিড মালানের সঙ্গে কী হয়েছিল, জানালেন তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৫, ১২:২৯আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৩:১৩

তামিম ইকবাল সম্প্রতি বিভিন্ন নেতিবাচক ঘটনায় খবরের শিরোনাম হচ্ছেন। মাত্র এক ম্যাচ আগেই সাব্বির রহমানের সঙ্গে অসদাচরণ করেছেন তিনি। গত ম্যাচে নিজ দলের সতীর্থ ইংলিশ ব্যাটার ডেভিড মালানের সঙ্গেও মাঠে বিবাদে জড়াতে দেখা যায় তাকে। কী ঘটেছিল সেদিন? সেটি সোমবার স্পষ্ট করেছেন তামিম।  

সোমবার নিজের ফেসবুকে বরিশাল অধিনায়ক পোস্ট করে লিখেছেন, ‘অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, মাঠে ডাভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কিনা। এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে।’

তামিম আরও যোগ করেছেন, ‘মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায় সরি বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনও কথাই হয়নি। কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে।’

টিভির দৃশ্য দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় বলে মনে করেন তামিম, ‘এরকম অনেক সময়ই অনেকে টিভিতে দু-একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েক দিনে আমাকে নিয়েও এরকম হয়েছে। কিন্তু কোনও ঘটনা তো হুট করে হয় না। এটার পেছনেও অনেক ঘটনা থাকে। মাঠে এরকম অনেক কিছুই হয়, যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিতও নয়। কিন্তু টিভিতে দু-একটি দৃশ্য দেখেই চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয়। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন, তারা সবকিছু জানেন। আজকের উদাহরণ দিয়েই আবার বলছি, টিভিতে এক-দুই ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়। ধন্যবাদ সবাইকে।’

শুধু গতকালকের ঘটনাই কেবল নয়, সাম্প্রতিক সময়ে তামিম মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতিতে জড়িয়েছেন। ৯ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ শেষে ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলসের সঙ্গে ম্যাচ শেষে হাত মেলানোর সময় তামিমের উত্তপ্ত বাক্য বিনিময় হয়, যা নিয়ে পরবর্তীতে আলোচনা হয়। এছাড়া, ১৬ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষেও তামিম-সাব্বিরের দৃষ্টিকটূ কথোপকথন সমালোচনার জন্ম দেয়। যেখানে তামিম সাব্বিরকে বলেন, তার সাথে না লাগতে!

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম