অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

রোমাঞ্চ উপহার দিয়েও অস্ট্রেলিয়ার কাছে হার বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৫, ১৩:০০আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৩:৩০

মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা জয় দিয়ে করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে এসে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে গেছে লাল-সবুজ জার্সিধারীরা। তবে তারা অজিদের মনে পরাজয়ের ভয় ধরিয়ে দিতে পেরেছিল। ৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ ওভারে গিয়ে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। 

বাঙ্গির ইউকেএম ক্রিকেট ওভালে আগে ব্যাটিং করে লো স্কোরে গুটিয়ে যায় বাংলাদেশ। ৯ উইকেটে সংগ্রহ করে  ৯১ রান। ৯২ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমেও অজি ব্যাটাররা বাংলাদেশের বোলারদের সামনে খাবি খেয়েছে। ম্যাচ যত এগিয়েছে, রোমাঞ্চ ছড়িয়েছে তত। শেষ ওভারে নিষ্পত্তি হওয়া ম্যাচে অস্ট্রেলিয়া পেয়েছে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয়।

ম্যাচে তৃতীয় ওভারের শেষ বলে অজি ওপেনার ইনেস ম্যাকিওন রান আউটের ফাঁদে পড়েন। ৯ বলে ১৪ রান করেন ম্যাকিওন। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন অস্ট্রেলিয়ার ওপেনার লাকি হ্যামিল্টন। ওপেনার কেটি পেল ও হ্যামিল্টন দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ২৪ রান। অষ্টম ওভারের শেষ বলে পেলকে ফিরিয়ে জুটি ভাঙেন জান্নাতুল মাওয়া। দুই ওপেনার ফেরার পরই অস্ট্রেলিয়ার ইনিংসে ভাঙন ধরে। ৩৬ রানের ব্যবধানে অজিরা হারায় ৭ উইকেট। যদিও শেষ পর্যন্ত অজিরা ৪ বল হাতে রেখে ২ উইকেটের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে। অস্ট্রেলিয়ার ইনিংসে সর্বোচ্চ ৩০ রান করেন হ্যামিল্টন। 

বাংলাদেশের জান্নাতুল মাওয়া ৪ ওভারে ১৫ রানে পেয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন নিশিতা আক্তার নিশি, মোসাম্মৎ আনিসা আকতার সোবা ও হাবিবা ইসলাম পিংকি।

এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। লাল-সবুজদের ইনিংসে সর্বোচ্চ ২৯ রান করেন আফিয়া আশিমা ইরা। অস্ট্রেলিয়ার টেগান উইলিয়ামসন, ইলিয়ানর লারোসা, কাওমি ব্রে পেয়েছেন দুটি করে উইকেট।

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম