শেবাগের ২০ বছরের সংসার ভাঙার গুঞ্জন

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৫, ১১:১৯আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১১:৩৯

বিয়ের ২০ বছর পরে ভাঙতে চলেছে ভারতের সাবেক হার্ডহিটার বীরেন্দর শেবাগ ও আরতি আহলাওয়াতের সংসার? তেমনই জল্পনা শুরু হয়েছে।

হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে বলছে, ইনস্টাগ্রামে শেবাগ ও আরতি একে অপরকে সম্ভবত আনফলো করে দিয়েছেন। কয়েক মাস ধরেই আলাদা থাকছেন তারা। অবনতি হয়েছে সম্পর্কের। এমন পরিস্থিতি তাদের ডিভোর্সের আশঙ্কা তৈরি করেছে। যদিও এ বিষয়ে দুজনই চুপ।

সম্প্রতি কিছু ঘটনা শেবাগ ও আরতির বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের আগুন উসকে দিয়েছে। দীপাবলিতে ছেলে ও মায়ের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন শেবাগ। কিন্তু সেই পোস্টে আরতির কোনও নাম নেননি সাবেক ওপেনার। 

আবার সপ্তাহখানেক আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কেরলের পালাক্কড়ে যাওয়ার ছবি পোস্ট করেছিলেন শেবাগ। তাতেও আরতির বিষয়ে কোনও কথা ছিল না। তাতে তাদের সম্পর্কে নাকি ফাটলের ইঙ্গিত পাচ্ছেন কেউ-কেউ। এছাড়া আরতির জন্মদিনেও ভারতের সাবেক ক্রিকেটারের ইনস্টাগ্রামে কোনও পোস্ট ছিল না। যিনি অতীতেও সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

২০০৪ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন আরতি ও শেবাগ। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়েছিল।

তাদের দুই সন্তানও আছে। ২০০৭ সালে প্রথম সন্তান আর্যবীর জন্মগ্রহণ করেন। তিন বছর পরে দ্বিতীয় সন্তান বেদান্ত ২০১০ সালে জন্মগ্রহণ করেন বেদান্ত।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম