এই অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব: হাথুরুসিংহে

বাংলা ট্রিবিউন রিপোর্ট, বেঙ্গালুরু থেকে
১৯ মার্চ ২০১৬, ১৯:৪২আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৯:৪৩

হাথুরুসিংহে টি-টোয়েন্ট বিশ্বকাপের মূল পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী সোমবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই অজিদের দুর্বলতার খুটিনাটি নিয়ে ভাবছেন টাইগারদের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। লঙ্কান এই কোচের মতে এই অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব।

শনিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'অস্ট্রেলিয়া সবসময়ই শক্তিশালী দল। কিন্তু সম্প্রতি লক্ষ্য করেছি তারা আসলে নিজেদের কম্বিনেশন নিয়ে খুব একটা নিশ্চিত নয়। তারা কী করছে বা করতে চায় এটা নিয়ে তারা নিশ্চিতই থাকতো কিন্তু সম্প্রতি সেরকমটা দেখা যাচ্ছে না। তাই এটাকে আমি এক ধরনের অ্যাডভান্টেজই বলবো।'

বাংলাদেশ ২০০ রান চেজ করতে সক্ষম কিনা এমন প্রশ্নের জবাবে হাথ‌‌‌ুরুসিংহে বলেন, '২০০ রান চেজ করা সবসময়ই কঠিন। আশা করি খুব শিগগিরই আমরা সেটা করতে পারবো। যদিও আমরা এখনও সেটা পারিনি। সে কারণেই কিন্তু আমরা ৫ বোলার নিয়ে খেলি। আমাদের পরিকল্পনা পরিষ্কার। প্রতিপক্ষকে যতটা সম্ভব কম রানে বেধে রাখা।'

সাম্প্রতিক সময়ে টাইগারদের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকের ব্যাটে রান নেই। এ বিষয়ে হাথুরুসিংহে বলেন, 'আমাদের বুঝতে হবেন এটা টি-টোয়েন্টি খেলা। এখানে ভালো খেলতে হলে শীর্ষ চার ব্যাটসম্যানকে রান করতে হবে। আর বাকিদের কিছু কন্ট্রিবিউট করতে হবে। বিশ্বকাপের মূলপর্বের ম্যাচগুলোর দিকে তাকলেও তা পরিষ্কার হয়ে যায়। আমরা এই মুহূর্তে সেটাই করার চেষ্টা করছি।'

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম