সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৫, ০৮:২৪আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৮:৪৭

দ্বিতীয় ওয়ানডে জিতে সরাসরি নারীদের ওয়ানডে বিশ্বকাপে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশ। কিন্তু তৃতীয় ওয়ানডেতে সেই লক্ষ্য পূরণ হলো না। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে তারা অসহায় আত্মসমর্পণ করেছে। হেরেছে ৮ উইকেটে! এখন বাছাই পর্ব খেলেই মূল পর্বের টিকিট কাটতে হবে। 

সেন্ট কিটসে সরাসরি বিশ্বকাপ খেলার আশায় টস জিতে ব্যাটিং নিয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দ্বিতীয় ওভারেই হয় প্রথম উইকেটের পতন। বিদায় নেন ওপেনার মুর্শিদা খাতুন (১)। সেই ধাক্কা সামাল দেন ফারজানা হক ও শারমিন আক্তার। ৬২ রানের জুটি গড়েন তারা। ফারজানা ২২ রানে ফিরলে ভাঙে দারুণ এই জুটি। দ্রুত সময়ে ফিরে যান সঙ্গী শারমিন আক্তারও। ৫৮ বলে ৫ চারে শারমিনের করা ৩৭ রান-ই ছিল সর্বোচ্চ। ৯৪ রানে চতুর্থ উইকেট পতন হলে এর পর আর  দাঁড়াতে পারেনি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। বাকিদের আসা-যাওয়ার মিছিলে সোবহানা মোস্তারি ৬২ বলে ২৫ রানের ইনিংসে দলটাকে টেনে নেওয়ার চেষ্টা করেছেন। তার ব্যাটেই স্কোরটা ১১৮ রান পর্যন্ত গেছে। নবম উইকেট হিসেবে ফেরেন তিনি। সোবহানা আউট হতেই ৪৩.৫ ওভারে ১১৮ রানেই শেষ হয় বাংলাদেশ নারী দলের ইনিংস। 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১২ রানে ৪ উইকেট নিয়েছেন অফস্পিনার কারিশমা রামহারাক। যা তার ক্যারিয়ারসেরা বোলিং। ম্যাচসেরাও তিনি। 

তার পর ওয়েস্ট ইন্ডিজের ওপর বল হাতে কোনও চাপ তৈরি করতে পারেনি সফরকারীরা। ওপেনিং জুটিতে তারা ১১.৫ ওভারে যোগ করেছে ৪৫ রান। হেইলি ম্যাথুজ ২২ রানে নাহিদার বলে ফিরলে ভাঙে শুরুর জুটি। তার পর দারুণ খেলতে থাকা আরেক ওপেনার কিয়ানা জোসেফকে (৩৯) দলের ৭৩ রানে তুলে নেন মারুফা আক্তার। নিগার সুলতানারা এর পর উইকেট ফেলতে পারেনি। শেমাইন ক্যাম্পবেল ও ডিয়েন্দ্রা ডটিনের ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২৭.৩ ওভারে ২ উইকেট হারিয়ে স্বাগতিকরা জয় নিশ্চিত করেছে। ক্যাম্পবেল অপরাজিত ছিলেন ২৫* রানে। ডটিন ৩৩* রানে। 

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান