টেস্ট বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বেছে নিলেন রাজা

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৫, ০৯:১৫আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৯:১৫

আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হবে জিম্বাবুয়ে। সেই টেস্ট খেলছেন না জিম্বাবুয়ের অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা। তিনি ওই সময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মগ্ন থাকবেন দেখে টেস্ট ম্যাচটি এড়িয়ে যাচ্ছেন। বুলাওয়েতে টেস্ট শুরু হবে ৬ ফেব্রুয়ারি। 

রাজা অবশ্য ওয়ানডে সিরিজে ঠিকই খেলবেন। ৫০ ওভারের ম্যাচ তিনটি হবে ১৪, ১৬ ও ১৮ ফেব্রুয়ারি। তার পর ২২,২৩ ও ২৫ ফেব্রুয়ারি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৬টি ম্যাচই হবে হারারেতে।

রাজা না থাকলেও অভিজ্ঞ শন উইলিয়ামস পুরোপুরি ফিট হওয়ায় সেটা আশার সঞ্চার করেছে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি করা ৩৮ বছর বয়সী তার পর সিরিজে পিঠের চোটে ভুগছিলেন। একমাত্র টেস্টে নতুন মুখ হিসেবে এসেছেন লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা ও টপ অর্ডার ব্যাটার নিকোলাস ওয়েলচ। 

টেস্ট স্কোয়াড: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, জয়লর্ড গাম্বি, ট্রেভর গুয়ান্ডু, তাকুদজওয়ানাশে কাইতানো, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামুরি, ভিক্টর নিয়াউচি, নিকোলাস ওয়েলচ ও শন উইলিয়ামস। 

/এফআইআর/     
সম্পর্কিত
ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মারুফা
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে নাহিদকে পেতে চায় একাধিক দল, কিন্তু বাধা বিসিবি!
এশিয়া কাপে আজ বাংলাদেশের বিপক্ষে অঘটন ঘটাতে চায় আমিরাত!
সর্বশেষ খবর
ইয়াফেস ওসমানের ও ছেলের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে টিম পুনর্গঠন
ইয়াফেস ওসমানের ও ছেলের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে টিম পুনর্গঠন
৩৩ বছর পর আদালত জানলো মৃত ব্যক্তি মামলার বাদী
৩৩ বছর পর আদালত জানলো মৃত ব্যক্তি মামলার বাদী
সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
অমিতাভের হটসিটে এবার জুয়াড়ি, কেবিসির অর্থে ঋণ শোধ করতে চান তিনি
অমিতাভের হটসিটে এবার জুয়াড়ি, কেবিসির অর্থে ঋণ শোধ করতে চান তিনি
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ