সেন্ট কিটসে পাত্তা পেলো না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৫, ০৯:৩১আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১০:১৬

ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টিতে ভালো শুরুর আশায় ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু সেখানেও শুরুটা হয়েছে হতাশায়।  সেন্ট কিটসের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটের হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 

ওয়ানডে সিরিজ হারে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া করেছে নিগার সুলতানারা। টি-টোয়েন্টিতে সেই দুঃখ ভুলতে ব্যাটিংটা একেবারে খারাপ ছিল না সফরকারীদের। যদিও সেটা টি-টোয়েন্টি সুলভ ছিল না। শুরুতে টস জিতে ব্যাট করে ৩ উইকেটে ১৪৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে। ওপেনার দিলারা আক্তার ১২ রান করলেও মূলত ইনিংস গড়তে ভূমিকা রাখে তিনটি ইনিসং। আরেক ওপেনার সোবহানা মোস্তারি ২১ বলে ২২ রান করেছেন। শারমিন আক্তার ৪১ বলে ৩৭ ও অধিনায়ক নিগার সুলতানা তুলে নেন হাফসেঞ্চুরি। নিগার সুলতানার ব্যাটেই ঝড় ছিল কিছুটা। ৪০ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেন চেরি অ্যান ফ্রেজার, হেইলি ম্যাথুজ ও অ্যাফি ফ্লেচার। 

জবাবে বাংলাদেশের পুঁজিটাকে একেবারে মামুলি বানিয়ে ছাড়ে স্বাগতিক ব্যাটাররা। ওপেনিং জুটিতেই ৮.৩ ওভারে তারা তুলে ৬৩ রান। কিয়ানা জোসেফকে (২৯) ফিরিয়ে সেই জুটি ভাঙেন ফাহিমা। দ্রুত শেমাইন ক্যাম্পবেলকে (৩) আউট করা গেলেও তার পর বিস্ফোরক ব্যাটিংয়ে বাংলাদেশের ওপর চড়াও হন ডিয়েন্ড্রা ডটিন। ২২ বলে ৭ ছক্কায় ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ম্যাচসেরাও তিনি। অধিনায়ক হেইলি ম্যাথুজ একটু রয়ে সয়ে খেলে ৫৪ বলে ৬০ রানে অপরাজিত থেকেছেন। তাতে ছিল ৭টি চারের মার। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম