বাংলাদেশের বিপক্ষে রেকর্ড গড়লেন ডটিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৫, ১৪:১৮আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১৪:১৮

বাংলাদেশের নারী দলের বিপক্ষে ২১ বলে হাফসেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন ক্যারিবীয় ব্যাটার ডিয়ান্ড্রা ডটিন। ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ বলে দ্রুততম হাফ সেঞ্চুরি রেকর্ড গড়েছিলেন তিনি। ১৬ বছর পর নিজের রেকর্ডটা ভাঙতে ক্যারিবীয় এই তারকা বাংলাদেশকেই বেছে নিলেন।

মঙ্গলবার ভোর রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিল বাংলাদেশ। সফরকারী দল প্রথম ম্যাচটি শুরু করেছে পরাজয় দিয়ে। আগে ব্যাটিং করতে নেমে ১৪৪ রান করে নিগার সুলতানার দল। জবাবে ৭৩ রান তুলতে স্বাগতিকরা হারায় দুটি উইকেট। এরপর মাঠে নামেন ডটিন। নেমেই বাংলাদেশি বোলারদের ওপর তাণ্ডব চালান তিনি। তৃতীয় উইকেটে অধিনায়ক ম্যাথুজের সঙ্গে ৭২ রানের অবিছিন্ন জুটি গড়তে অবদান রাখেন। ২২ বলে ৭ ছক্কায় বিধ্বংসী ইনিংস খেলে ডটিন অপরাজিত থাকেন ৫১ রানে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা তার ১৪ তম হাফ সেঞ্চুরি।

২১ বলে করা তার এই হাফসেঞ্চুরিটি টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটারদের মধ্যে দ্রুততম। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডে যৌথভাবে শীর্ষে তিন ক্রিকেটার। নিউজিল্যান্ডের সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার ফোবি লিচফিল্ড আর ভারতের রিচা ঘোষের প্রত্যেকেই ১৮ বলে হাফ সেঞ্চুরি করেছেন। দেশের হয়ে ডটিনের রেকর্ড গড়া হাফ সেঞ্চুরিতে রীতিমতো উড়ে গেছে বাংলাদেশ। ১৯ বল হাতে রেখে ক্যারিবীয়দের ৮ উইকেটের জয়ে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন ডটিন। 
 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম