কোহলির ব্যাটে পাকিস্তানের বিপক্ষে ভারতের দাপুটে জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৬, ২৩:৫৬আপডেট : ১৯ মার্চ ২০১৬, ২৩:৫৬

কোহলির ব্যাটে পাকিস্তানের বিপক্ষে ভারতের দাপুটে জয় টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার ধুম-ধাড়াক্কা। তারওপর যদি হয় পাক ভারত ম্যাচ, প্রত্যাশার পারদ থাকে আরও বাড়তি। কিছুক্ষণ পরপরই ব্যাটসম্যানদের উড়িয়ে মারা বল পড়বে গ্যালারিতে এমনই প্রত্যাশা থাকে দর্শকদের।
 কিন্তু শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে পাক-ভারত খেলায় টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতের স্পিনারদের ঘূর্ণিতে নাকাল হয়েছে পাকিস্তান ব্যাটিং লাইনআপ। রান তুলতে রীতিমত যুদ্ধ করতে হয়েছে পাকিস্তানি ব্যাটসম্যানদের। ভারতের দুই স্পিনার অশ্বিন আর জাদেজা মিলে করেছেন ৭ ওভার। রান দিয়েছেন মাত্র ৩২। ১৮ ওভারে পাকিস্তান সংগ্রহ করতে পেরেছে ১১৮ রান।

সেই স্পিন পিচে আবার আগুন ঝরালেন দুই পাক পেসার মোহাম্মদ আমির ও সামি। এই দুইজনের তোপে ৪.৪ ওভারে মাত্র ২৩ রানে তিন উইকেট হারায় ভারত। তবে বিরাট কোহলির ৩৭ বলে অপরাজিত ৫৫ রানের রানের ইনিংসে ২৫ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় ভারত।

 

 

 

 

এদিন টসে হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানের ইনিংসের গোড়া পত্তন করেন শারজিল খান ও আহমেদ শেহজাদ। দেখেশুনেই ব্যাট করতে থাকেন তারা। এই জুটি থেকে আসে ৩৮ রান। শেষ পর্যন্ত এই জুটি বিচ্ছিন্ন করেন সুরেশ রায়না। ৭.৪ ওভারে রায়নার বলে মিড অনে বল তুলে মেরেছিলেন শারজিল খান। অসাধারণ দক্ষতায় বল তালুবন্দী করেন হার্দিক পান্ডে। ২৪ বলে ১৭ রান করেন শারাজিল।

এরপর আরেক ওপেনার আহমেদ শেহজাদকে সাজঘরে পাঠান ভারতীয় পেসার বুমরাহ। ৯.২ ওভারে বুমরাহর বলে জাদেজার হাতে ক্যাচ দেন শেহজাদ। তবে তিন চারে ২৮ বলে ২৪ করে সাজঘরে ফেরেন শেহজাদ।

আগের ম্যাচে বুম-বুম ব্যাটিং করা শহীদ আফ্রিদি এদিন ওয়ানডাউনে মাঠে নেমেছিলেন। তবে ঝলক দেখাতে পারেনি। ১৪ বলে মাত্র ৮ রানে কোহলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন।

উমর আকমল ও শোয়েব মালিক রানের গতি বাড়োনোর চেষ্টা করেন। তবে বেশি দূর এগোতে পারেননি। জাদেজার বলে ধোনির তালুবন্দী হওয়ার আগে ১৬ বলে এক ছক্কা ও এক চারে মাত্র ২২ রান করেন আকমল। আর নেহরার বলে অশ্বিনের হাতে ক্যাচ আউট হওয়ার আগে ১৬ বলে তিনটি চার ও একটি ছক্কায় ২৬ রান করেন মালিক। সরফরাজ আহমেদ ৮ রান ও মোহাম্মদ হাফিজ ৫ রান নিয়ে অপরাজিত থাকেন। ভারতের বোলার নেহরা, জাদেজা, বুমরাহ, রায়না ও পান্ডে একটি করে উইকেট পান।

১১৯ রানের টার্গেটে খেলতে নেমে ২৩ রান তিন উইকেট হারায় ভারত। একে একে ফিরে যান রোহিত শর্মা (১০), শিখর ধাওয়ান (৬) ও সুরেশ রায়না (০)। ধাওয়ান ও রায়নাকে ফেরান সামি। রোহিত শর্মাকে আউট করেন আমির।

এরপর হাল ধরেন বিরাট কোহলি ও যুবরাজ সিং। বারোতম ওভারের শেষ বলে ওয়াহাব রিয়াজের বলে সামির হাতে ক্যাচ তুলেন যুবরাজ (২৩ বলে ২৪ রান)। তবে সাজঘরে ফেরার আগে বিরাট কোহলি'র ৭.২ ওভারে ৬১ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন যুবরাজ।

এরপর ভারতকে জয়ের পথে নিয়ে যান বিরাট কোহলি ও অধিনায়ক ধোনি। কোহলি ৩৭ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন। ৯ বলে অপরাজিত ১৩ রান করেন ধোনি। ১৫.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম