৫ দলের বিপিএল চান তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৫, ১১:৩৫আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১১:৩৫

গত তিন বছর ধরে সাতটি দল নিয়েই হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দল বাড়ানোর উদ্দেশ্যে ছিল স্থানীয় ক্রিকেটারদের বেশি বেশি সুযোগ করে দেওয়া। ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল মনে করেন, দলের সংখ্যা কম হলে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে। তাছাড়া তিনি আরও মনে করেন, শুরুর সময়ের মতো বিপিএল অক্টেবর-নভেম্বরে মাঠে গড়ালে ভালো মানের বিদেশি ক্রিকেটার পাওয়া সম্ভব হবে। 

 

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গত রাতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফরচুন বরিশালের প্রতিনিধি হয়ে আসেন তামিম। বিপিএলে দল সংখ্যা কেন কম হওয়া উচিত, সেই ব্যাখ্যায় বলেছেন, ‘সেখানে (পিএসএল) ক্রিকেটের মান অনেক ভালো। আমরা ৭-৮ দল নিয়ে শুরু করি। ক্রিকেটাররা বলতে পারে দল বেশি থাকলে স্থানীয় ক্রিকেটারদের খেলার সুযোগ বাড়ে। তবে দল কমলে প্রতিযোগিতাও তো বাড়ে। এনসিএল, ঘরোয়া ক্রিকেটে ভালো করার ক্ষুধাটা তখন বাড়বে। আমি মনে করি ৬ দলের বেশি হওয়া উচিত নয়। ৫ দলের টুর্নামেন্ট হলে ভালো হয়।’

 

এছাড়া অন্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর সঙ্গে সংঘর্ষ এড়াতে সূচি বদলের কথা বলেছেন দেশ সেরা এই ওপেনার, ‘আপনারা দেখবেন আগে বিপিএল অক্টোবর-নভেম্বরের দিকে হতো। এখন যদি সময়টা বদলানো যায় তাহলে অন্তত এসএ২০ ও পিএসএলের সঙ্গে শিডিউল ক্ল্যাশ এড়ানো যাবে। তাতে আপনি কোয়ালিটি প্লেয়ারদেরও পাবেন।’

 

বিশ্বের বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মতো বিপিএলেও সাধারণত একাদশে চার বিদেশি ক্রিকেটার থাকেন। এ ব্যাপারে তামিমের মত হচ্ছে, ‘দুই বিদেশি না, চার বিদেশিই ঠিক মনে করি। আমাদের চেয়ে অনেক বেশি বিদেশি পিএসএলে খেলে। অথচ পিএসএল এক সময় পাঁচ দল নিয়ে হয়েছিল।’  

 

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম