অস্ট্রেলিয়া বড় ক্ষতি করার আগে বৃষ্টি বাঁচালো শ্রীলঙ্কাকে

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৫, ১৭:৪০আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১৭:৪০

অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর আক্রমণে আরও ক্ষতি হওয়ার আগেই শ্রীলঙ্কাকে তৃতীয় দিন বাঁচিয়ে দিলো বৃষ্টি। গল টেস্টে তাই হতাশা নিয়ে শুক্রবারের খেলা শেষ করেছে অজিরা। 

রোদেলা দিনে খেলা শুরু হয়েছিল। কিন্তু বৃষ্টি নামলো ২৭ ওভার পর, ঠিক লাঞ্চের আগে। দিনের বাকি সময় আর খেলা হয়নি। নির্ধারিত সময়ের দুই ঘণ্টারও বেশি আগে দিনের সমাপ্তি ঘোষণা করা হয়।

৬ উইকেটে অস্ট্রেলিয়ার ঘোষিত ৬৫৪ রানের প্রথম ইনিংসের জবাবে শ্রীলঙ্কার স্কোরবোর্ডে জমা পড়েছে ৫ উইকেটে ১৩৬ রান। অপরাজিত ৬৩ রানে দিনেশ চান্ডিমাল একাই লড়ছেন। কুশল মেন্ডিস ১০ রানে অপরাজিত।

প্রথম টেস্ট জয়ের দাবিদার এখনও অস্ট্রেলিয়াই। ম্যাচের প্রথম সাত সেশন জুড়ে চলেছে তাদের আধিপত্য। কিন্তু বৃষ্টিস্নাত কন্ডিশন শ্রীলঙ্কাকে ড্র করার সুযোগ এনে দিচ্ছে। শনিবারও বৃষ্টি হতে পারে। তবে শেষ দিনে আকাশ থাকবে মেঘমুক্ত। এই দিনে প্রতিরোধ গড়লে হার এড়ালেও এড়াতে পারে লঙ্কানরা।

৩ উইকেটে ৪৪ রানে দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। দিনের ১৬তম ওভারে কামিন্দু মেন্ডিস (১৫) আর দুই রান যোগ করে থামেন। মিচেল স্টার্ট তাকে অ্যালেক্স ক্যারির ক্যাচ বানান। 

এরপর ধনঞ্জয়া ডি সিলভা (২২) হতাশ করেন। চান্ডিমালের সঙ্গে ৪০ রানের জুটি গড়ে ম্যাথু কুনেমানের শিকার তিনি।

বৃষ্টি বাগড়া দেওয়ার আগে চান্ডিমাল ও কুশলের জুটি প্রতিরোধ গড়ে। এখনও স্বাগতিকরা ৫১৮ রানে পিছিয়ে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম