টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৬আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২২

প্রথম দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচও কোনও প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের কাছে ৫ উইকেটের হারে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তারা হোয়াইটওয়াশ হয়েছে। 

ওয়ার্নার পার্কে শুরুতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায় স্বাগতিক দল। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় এদিন ৮ উইকেটে মাত্র ১০৪ রানই তুলতে পেরেছে। দলের সর্বোচ্চ ইনিংস খেলেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৪৩ বলে করেছেন ৩৩। ব্যাটিং ব্যর্থতার দিনে বাংলাদেশের হয়ে মাত্র তিন ব্যাটার ডাবল ফিগারে পৌঁছাতে পেরেছেন। উইকেটকিপার ব্যাটার ও ওপেনার দিলারা আক্তার ১৬ বলে করেছেন ২১, মুর্শিদা খাতুনের ব্যাট থেকে আসে ১৩ বলে ১২ রান। তাছাড়া তাজ নেহারের ব্যাট থেকে আসে ১০ বলে দশ রান। 

বল হাতে ক্যারিবিয়ানদের হয়ে আলো ছড়ান জেনিলিয়া গ্লাসগো। ৪ ওভারে ১৫ রানে ৩ উইকেট নেন তিনি। ম্যাচসেরাও তিনি। সিরিজ সেরা ঝড়ো ব্যাট করা ডিয়ান্ড্রা ডটিন।  

এত মামুলি লক্ষ্যের পর অবশ্য বোলাররা দারুণ শুরু এনে দিয়েছিলেন বাংলাদেশকে। দ্বিতীয় ওভারেই ৭ রানে ওপেনার নেরিসা ক্রাফটনকে তুলে নেন অফস্পিনার সুলতানা খাতুন। লো স্কোরিং ম্যাচে ১২তম ওভারের মধ্যে ক্যারিবিয়ান ব্যাটিং লাইন আপের অর্ধেক ব্যাটারকেই তুলে নিতে পেরেছিল বাংলাদেশ। ১১.২ ওভারে ৫ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৬১! সেখান থেকে দলটাকে জয়ের বন্দরে নিয়ে গেছে ষষ্ঠ উইকেটের অবিচ্ছিন্ন জুটি। শাবিকা গাজনাবি ও জেইদা জেমস মিলে ৪৪ রান যোগ করেছেন। গাজনাবি ২৭ বলে ২৫ রানে অপরাজিত থেকেছেন। জেইদা ১৪ বলে অপরাজিত থাকেন ২২ রানে। তাদের ব্যাটে ভর করে ওয়েস্ট ইন্ডিজ ৯ বল হাতে রেখে জয় নিশ্চিত করেছেন। 

বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন ও লেগ স্পিনার ফাহিমা খাতুন দুটি করে উইকেট নিয়েছেন।

  /এফআইআর/   
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের