বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানালেন বিজয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৬

বিপিএলের চলতি আসরে একাধিক ক্রিকেটারের বিরুদ্ধে স্পষ্ট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। বিসিবির দুর্নীতি দমন বিভাগ ইতোমধ্যে তদন্তও শুরু করেছে। একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়সহ ৯ জন ক্রিকেটার আছেন এই তালিকায়। বিজয়কে দেশত্যাগের নিষেধাজ্ঞা দেওয়ার খবরও ছড়িয়ে পড়ে। তাতে বিস্ময় প্রকাশ করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি এবং নিয়েছেনও। এর আগে শনিবার দিন শেষে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ব্যাটারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার খবর উড়িয়ে দেয়। এছাড়া বিপিএল সফলভাবে আয়োজন করায় বোর্ডের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন বিজয়।

নিজের ফেসবুক পেজে এক পোস্টে বিজয় লিখেছেন, ‘এই বিপিএল আমাকে শিখিয়েছে চাইলে স্বল্প মেধা আর কঠোর পরিশ্রম দিয়েই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো যায়। প্রতিটি খেলোয়াড়ের প্রচেষ্টা দেখার সুযোগ পেয়েছিলাম। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি এবং এর অর্ধেক জিততে পেরেছি। ধন্যবাদ টিম ম্যানেজমেন্ট এবং প্রতিটি খেলোয়াড়কে যারা সবসময় আমাদের পাশে থেকেছে এবং আমাদের সমর্থন করেছে। এ ছাড়া সব ভক্তকেও ধন্যবাদ। যারা সবসময় আমাদের রাজশাহী দলকে সমর্থন করেছে।’ 

বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিজয় আরও লিখেছেন, ‘আমরা বিসিবির কাছে কৃতজ্ঞ এমন একটি সময়ে বিপিএল আয়োজন করার জন্য, যখন একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমাদের একটি দুর্দান্ত টুর্নামেন্ট দেওয়ার জন্য। যাদের কথা উল্লেখ করিনি, আমাদের প্রতিটি বন্ধু এবং অনুসারী যারা আমাদের ভালোবাসে, শুভাকাঙ্ক্ষী যারা সবসময় আমাদের সমর্থন করে। আমার হৃদয়ের গহীন থেকে আপনাদের ধন্যবাদ।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম