চ্যাম্পিয়ন্স ট্রফিতে আম্পায়ার থাকবেন বাংলাদেশের শরফুদ্দৌলা 

স্পোর্টস ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১২

চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ পরিচালনার জন্য আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। ১৫ জনের সেই তালিকায় রয়েছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। 

১৯ ফেব্রুয়ারি ৮ দলের টুর্নামেন্ট মাঠে গড়াবে। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। খেলা হবে মোট ৪ ভেন্যুতে। পাকিস্তানের করাচি, লাহোর, রাওয়ালপিন্ডির সঙ্গে অপরটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই।

ম্যাচগুলোতে দায়িত্ব পালন করবেন ১২জন বিশিষ্ট আম্পায়ার। সেখানে ৬জন ২০১৭ সালের আসরেও দায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য নামটি রিচার্ড ক্যাটেলবোরো। তিনি আগের আসরের ফাইনালে দায়িত্ব পালন করেছিলেন। তার সঙ্গে থাকছেন ক্রিস গ্যাফানি, কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওর্থ, পল রাইফেল ও রড টাকার। ক্যাটেলবোরো ও ইলিংর্থ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন। 

ম্যাচরেফারির দায়িত্ব পালন করবেন ডেভিড বুন, রঞ্জন মাদুগালে ও অ্যান্ড্রু পাইক্রফট। বুন গত আসরের ফাইনালেও দায়িত্ব পালন করেছিলেন। 

আম্পায়ার থাকবেন যারা: কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, আড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড কেটেলবোরো, আহসান রাজা, পল রাইফেল, শরফুদ্দৌলা ইবনে শহীদ, রড টাকার, অ্যালেক্স হোয়ার্ফ ও জোয়েল উইলসন।

ম্যাচ রেফারি: ডেভিড বুন, রঞ্জন মাদুগালে ও অ্যান্ডি পাইক্রফট।    

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের