‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০২৫, ১১:১০আপডেট : ০১ জুলাই ২০২৫, ১১:১০

কঠিন পরিস্থিতিতেও মাথা ঠাণ্ডা রাখতে পারেন মহেন্দ্র সিং ধোনি। এমন মানসিকতার জন্যই ক্যাপ্টেন কুল তকমা জুটেছিল ভারতের দুটি বিশ্বকাপ জয়ী অধিনায়কের। এবার সেই উপাধি আনুষ্ঠানিকভাবে নিজের করে নেওয়ার পথে বড় পদক্ষেপ নিয়েছেন সাবেক অধিনায়ক। ভারতের ট্রেডমার্ক রেজিস্ট্রির মাধ্যমে সেটা নিজের করে নিতে আবেদন করেছেন। যা আনুষ্ঠানিকভাবে গৃহীত ও প্রকাশিত হয়েছে।

জানা গেছে, ২০২৩ সালের জুন মাসে এই ট্রেডমার্কের জন্য আবেদন করেন ধোনি। কিন্তু শুরুতে তাকে জানানো হয় নামটি ইতোমধ্যে প্রভা স্কিল স্পোর্টস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার নামে নিবন্ধিত। ধোনি এই নিবন্ধনের বিরুদ্ধে আপত্তি জানান এবং একে তার ব্র্যান্ডের অপব্যবহারের জন্য ‘অসৎ উদ্দেশ্যপূর্ণ’ চেষ্টা বলে উল্লেখ করেন।  

প্রায় চারটি শুনানির পর ট্রেডমার্ক রেজিস্ট্রি ২০২৫ সালের ১৬ জুন ধোনির আবেদন গ্রহণ করে। এখন ট্রেডমার্কটি মঞ্জুর বলে ধরে নেওয়া হবে যদি নাম প্রকাশের ১২০ দিনের মধ্যে কোনও আপত্তি না ওঠে। 

কঠিন চাপের মুহূর্তেও ধোনির শান্ত মনোভাব তাকে ‘ক্যাপ্টেন কুল’ হিসেবে খ্যাতি এনে দেয়। সর্বশেষ আইপিএলে তিনি আবারও রুতুরাজ গায়কওয়াড়ের চোটের পর চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দিয়েছেন। তবে এবারের মৌসুম চেন্নাইয়ের জন্য ছিল ভীষণ হতাশাজনক — ১৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করে তারা।

এই মাসের শুরুতে ৪৩ বছর বয়সী ধোনিকে আইসিসির হল অব ফেম-এ অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আরেকটি আইপিএল মৌসুমে ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী