বড় ধাক্কা খেলো দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে তো বটেই, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন জেরাল্ড কোয়েটজি।
বুধবার এক্সিলেন্স সেন্টারে বল করার সময় কুচকিতে টান পড়ে কোয়েটজির। এর আগে বাঁ হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে এসএ ২০ তে মাত্র এক ম্যাচ খেলেছেন এই পেসার।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, 'ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মেডিক্যাল বিভাগের বিশদ মূল্যায়নের পর জানা গেছে এই লক্ষ্মণ সামনের ৫০ ওভারের ম্যাচগুলোতে আরও বোলিংয়ের ফলে বড় ঝুঁকির কারণ হতে পারে।'
করবিন বশ ও লুথো সিপামলা কোয়েটজির স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে আছেন।
এই দিনে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের জন্য দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচ রব ওয়াল্টার কোয়েটজিকে রেখে ১২ জনের দল ঘোষণা করেন। ১০ ফেব্রুয়ারি লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে লাহোরে প্রথম ম্যাচ।









