চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে থেকে অবসরে স্টয়নিস

  স্পোর্টস ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৩

অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন। কিন্তু বৈশ্বিক টুর্নামেন্টের আগেই সবাইকে অবাক করে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন মার্কাস স্টয়নিস! অজি তারকার অবসর সিদ্ধান্ত কার্যকর হচ্ছে অনতিবিলম্বে। যার মানে দাঁড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলবেন না তিনি। 

ওয়ানডে থেকে নিজের অবসর নিয়ে স্টয়নিস বলেছেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে খেলা আমার জন্য ছিল অসাধারণ একটি যাত্রা। এই দলের জার্সি গায়ে প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। সর্বোচ্চ স্তরে দেশকে প্রতিনিধিত্ব করা আমার কাছে এতই মূল্যবান, যা সব সময় মনে রাখবো।’

অবসর সিদ্ধান্ত নিয়ে তার কথা, ‘অবসরের সিদ্ধান্ত নেওয়া আমার জন্য মোটেও সহজ ছিল না। কিন্তু বিশ্বাস করি ওয়ানডে থেকে সরে যাওয়ার জন্য এবং পরবর্তী জীবনে মনোযোগ দেওয়ার এটাই সঠিক সময়। অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সঙ্গে আমার দুর্দান্ত সম্পর্ক রয়েছে এবং তার সমর্থনের ভীষণ প্রশংসা করি। আমি পাকিস্তানে দলের ছেলেদের সমর্থন জানাতে মুখিয়ে থাকবো।’

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ দলের সদস্য ছিলেন স্টয়নিস। টুর্নামেন্টে বাজেভাবে শুরু করা অজি দল পরে তো চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছেড়েছে। সেই টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে বল হাতে গুরুত্বপূর্ণ ছিল তার। বিশ্বকাপের পর আরও একটি ওয়ানডে খেলেছেন। তার পর অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে স্থান পাননি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্যামেরন গ্রিনের অনুপস্থিতিতে নির্দিষ্ট ভূমিকা পালনের জন্য বিবেচিত করা হচ্ছিল তাকে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আকস্মিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন। 

৩৫ বছরে অবসর নেওয়া স্টয়নিস এখন শুধু টি-টোয়েন্টি খেলে যাবেন। জাতীয় দলেও এই ফরম্যাটের জন্য নিজেকে উন্মুক্ত রেখেছেন তিনি। ওয়ানডেতে ৭১ ম্যাচে ২৬.৬৯ গড়ে স্টয়নিসের সংগ্রহ ১ হাজার ৪৯৫ রান। ২০১৭ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪৬ রান তার ক্যারিয়ার সেরা। বল হাতে উইকেটও নিয়েছেন ৪৮টি। 

/এফআইআর/   
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী