সেঞ্চুরি খরা কাটিয়ে ভারতের সিরিজ জয়ের নায়ক রোহিত

স্পোর্টস ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৪

টপ থেকে মিডল অর্ডার ব্যাটারদের সৌজন্যে ইংল্যান্ড তিনশ পার করেছিল। জবাবে দুই ওপেনার রোহিত শর্মা ও শুবমান গিলের একশ ছাড়ানো জুটিতে শক্ত ভিত গড়ে ভারত। ৩০৫ রানের লক্ষ্য অনায়াসে ছুঁয়েছে স্বাগতিকরা। প্রায় দেড় বছর পর ওয়ানডে সেঞ্চুরি করে জয়ের নায়ক রোহিত।

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে ভারত ইংল্যান্ডকে হারালো টানা দ্বিতীয় ম্যাচে। ৩৩ বল হাতে রেখে চার উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজও জিতেছে স্বাগতিকরা।

রবিবার কটাকে সিরিজে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে হতাশ করেছেন বিরাট কোহলি। ৮ বলে ৫ রান করে আদিল রশিদের আবার এজ হয়ে ফিল সল্টের গ্লাভসে ধরা পড়েন মাত্র ৫ রান করে।

তার আগে গিলকে নিয়ে রোহিতের ১৩৬ রানের জুটি দারুণ শুরু এনে দেয় ভারতকে। গিল ৫২ বলে ৯ চার ও ১ ছয়ে জেমি ওভারটনের প্রথম ওভারে বোল্ড হন।

এরপর শ্রেয়াস আইয়ারকে নিয়ে ৭০ রানের জুটি গড়েন রোহিত। ৭৬ বলে ৯ চার ও ৭ ছয়ে ৩২তম সেঞ্চুরি করেন তিনি। শেষবার ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি করেন রোহিত, ১৩ ম্যাচ আগে। ৯০ বলে ১২ চার ও ৭ ছয়ে ১১৯ রান করেন ভারতীয় ওপেনার।

শ্রেয়াস আরও ব্যবধান কমিয়ে ৪৪ রানে থামেন। এরপর লোকেশ রাহুল (১০) ও হার্দিক পান্ডিয়াকে (১০) নিয়ে লক্ষ্যে ছুটতে থাকেন অক্ষর প্যাটেল। 

৪৫তম ওভারের তৃতীয় বলে ভারতের জয় নিশ্চিত হয়। ৬ উইকেটে ৩০৮ রান করে তারা। ৪১ রানে অক্ষর ও ১১ রানে জাদেজা অপরাজিত ছিলেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে সল্টের (২৬) সঙ্গে বেন ডাকেটের ৮১ রানের উদ্বোধনী জুটি বড় সংগ্রহের আভাস দেয়।

ডাকেট দলীয় স্কোর একশ পার করে আউট হন। ৬৫ রান করেন তিনি। জো রুটও হাফ সেঞ্চুরি করেন। এউইন মর্গ্যানকে ছাপিয়ে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৬তম পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেন তিনি। ৬৯ রানে থামেন সাবেক অধিনায়ক।

এরপর হ্যারি ব্রুক (৩১), জস বাটলার (৩৪) ও লিয়াম লিভিংস্টোনের (৪১) ব্যাটে তিনশ ছাড়ায় ইংল্যান্ড। ইনিংসের এক বল বাকি থাকতে ৩০৪ রানে অলআউট তারা।

রবীন্দ্র জাদেজা ভারতের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন।

এই ইনিংস খেলার পথে রোহিত ভারতীয় ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় শচীন টেন্ডুলকারকে (১৫৩৩৫) পেছনে ফেলেছেন। ১৫৩৫০ রান নিয়ে তিনি কেবল বীরেন্দর শেবাগের (১৬১১৯) পেছনে। এছাড়া ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় দুইয়ে উঠেছেন রোহিত। ৩৩২ ছক্কা মেরে পেছনে ফেলেছেন ক্রিস গেইলকে (৩৩১)। তার উপরে কেবল শহীদ আফ্রিদি (৩৫১)।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম