বৃষ্টি বাধায় আয়ারল্যান্ডের জয়ের অপেক্ষা বাড়লো

স্পোর্টস ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:২৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:২৪

বৃষ্টিবিঘ্নিত বুলাওয়ে টেস্টের চতুর্থ দিনে লাঞ্চ থেকে চা বিরতি পর্যন্ত খেলাই হলো না। যেটুকু সময় মাঠে বল গড়ালো, ম্যাথু হামফ্রেস দারুণ বোলিংয়ে জিম্বাবুয়েকে তটস্থ করে রাখলেন। চাপের মুখে পড়েও ব্রায়ান বেনেট ও ওয়েসলি মাধেভেরের প্রতিরোধে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়াই চালিয়ে যায় স্বাগতিকরা। বৃষ্টি আর আলোকস্বল্পতায় এদিন খেলা হলো ৫৩ ওভার। তাতে খুব বড় না হলেও কিছুটা ক্ষতি হলো আইরিশদের। তাদের জয়ের অপেক্ষা বাড়লো।  

চতুর্থ দিনেই হার দেখতে থাকা জিম্বাবুয়ে প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচটি পঞ্চম দিনে নিতে পেরেছে। আর মাত্র ৩ উইকেট তাদের হাতে। আয়ারল্যান্ড এই কয়েকটি উইকেট তুলে নিতে পারলেই জিতে যাবে। অন্যদিকে জিম্বাবুয়ানদের করতে হবে ১০৯ রান, যা ৬১ রানে অপরাজিত থাকা মাধেভেরের জন্য টেল এন্ডারদের নিয়ে করা বেশ কঠিন।

২৯২ রানের লক্ষ্যে নেমে রবিবারের খেলা শেষে জিম্বাবুয়ে ৭ উইকেটে করেছে ১৮৩ রান। 

৩ উইকেটে ৩৮ রানে দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। আর দুই রান করতেই চতুর্থ উইকেটের পতন। 

এরপর ব্রায়ান বেনেট ও মাধেভেরের ৬৫ রানের জুটি। মাঝের সেশন বৃষ্টির পেটে যাওয়ায় চা বিরতির পর তারা শক্ত প্রতিরোধ গড়েছিলেন।

বেনেট ৪৫ রানে আউট হওয়ার পর আরেক দফা বৃষ্টি নামে। জোনাথন ক্যাম্পবেলকে নিয়ে মাধেভেরে ৫৬ রানের দ্বিতীয় সেরা জুটি গড়ে আইরিশদের অপেক্ষায় রাখেন।

তবে ক্যাম্পবেল ও নিয়াশা মায়াভো ১২ রানের ব্যবধানে ফিরে গেলে ফের চাপে পড়ে জিম্বাবুয়ে। যদিও আলোর স্বল্পতায় একটু তাড়াতাড়ি দিন শেষ হওয়ার আগে নিউম্যান নিয়াম্বুরিকে নিয়ে অবিচ্ছিন্ন ছিলেন মাধেভেরে। 

হামফ্রেস আয়ারল্যান্ডের পক্ষে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ চার উইকেট নেন। দুটি পান ব্যারি ম্যাকক্যার্থি।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম