চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেরা প্রস্তুতি হচ্ছে না বাংলাদেশের!

বাংলা ট্রিবিউন রিপোট
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৮

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে খুব বেশিদিন সময় নেই। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে ৮ দলের বৈশ্বিক এই টুর্নামেন্ট। বিপিএলের ব্যস্ততায় জাতীয় দলের ক্রিকেটাররা খুব বেশি অনুশীলন করতে পারেনি। গত দুইদিন ধরে অনুশীলন চলছে, দেশ ছাড়ার আগে আরও দুইদিন অনুশীলন করার সুযোগ পাচ্ছেন নাজমুল হোসেন শান্তর দল।  এরপর আগামী ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ দল রাতের ফ্লাইটে দেশ ছাড়বে। সব মিলিয়ে খুব ভালো প্রস্তুতি নেওয়ার সুযোগ হচ্ছে না বাংলাদেশ দলের।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সোমবার তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। দুবাইয়ে তাদের প্রতিপক্ষ ভারত। 

টুর্নামেন্টের আগে বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি নিয়ে কথা বলেছেন প্রধান কোচ ফিল সিমন্স। সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি আপনার সঙ্গে একমত যে এটা সেরা প্রস্তুতি হচ্ছে না। একটা জিনিস বলতে পারি, তারা ক্রিকেট খেলবে আর সেটা সাদা বলেই। এটার মানে হচ্ছে তারা স্কিলের দিক থেকে শার্পই আছে। স্কিল আছে, আমরা তাদের পারফর্ম করতে দেখেছি, এখন কেবল মানসিকতাটা ওয়ানডের মতো করতে হবে।’

মঙ্গলবার ও বুধবার দুটি দিন ভালো ভাবে কাজে লাগাতে মুখিয়ে বাংলাদেশের কোচ, ‘এজন্যই আমাদের দুটো সেশন আছে অনুশীলনে। আমরা দিনে ও রাতে ব্যাট-বল করছি আর পঞ্চাশ ওভারের ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছি।’

জাতীয় দলের অনুশীলনে বিপিএল নিয়ে কোন আলাপ হয়নি উল্লেখ করে সিমন্স আরও বলেছেন, ‘আমাদের দুই দিন অনুশীলন হয়েছে। এই দুই দিনে বিপিএল নিয়ে কোন কথা আলাপ হয়নি। তারা লম্বা সময় ধরে ব্যাট করা ও ঠিক জায়গায় বল করাতেই নজর দিচ্ছে। আমার মনে হয় না এটা তাদের কোনও প্রভাব ফেলবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
১৫ বছরেই বিশ্বরেকর্ড! শচীনকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী
লর্ডস নয়, ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দ্য ওভালে
প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হান্ড্রেডে খেলা হচ্ছে না মোস্তাফিজের
সর্বশেষ খবর
বাংলাদেশে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় দেড় কোটির বেশি মানুষ
বাংলাদেশে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় দেড় কোটির বেশি মানুষ
বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কী আলোচনা হলো
বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কী আলোচনা হলো
প্রশ্নফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপের ঘোষণা মোদির
প্রশ্নফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপের ঘোষণা মোদির
নারীর সঙ্গে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার
নারীর সঙ্গে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী 
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী