গল টেস্টের দুই সেঞ্চুরিতে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ শান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ জুন ২০২৫, ১৮:৫৮আপডেট : ২৫ জুন ২০২৫, ১৮:৫৮

গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি করে আইসিসি টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে বড়সড় উন্নতি করেছেন নাজমুল হোসেন শান্ত। ২১ ধাপ এগিয়ে তিনি এখন অবস্থান করছেন ২৯তম স্থানে। অধিনায়ক হিসেবে এক টেস্টে ২৭৩ রান তাকে এমন মাইলফলকে পৌঁছে দিয়েছে।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে বুধবার শুরু হয়েছে দুই দলের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট। এই টেস্ট চলার সময়ই সাপ্তাহিক র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। হালনাগাদের পর ২১ ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শান্ত এখন ২৯ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৬১৩। গলে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৪৮ রানের পর দ্বিতীয় ইনিংসে ১২৫ রান করে অপরাজিত ছিলেন তিনি।  

শান্তর পাশাপাশি একই ম্যাচে দারুণ ব্যাটিং করে দলকে এগিয়ে নিয়েছিলেন মুশফিকুর রহিমও। প্রথম ইনিংসে ১৬৩ রানের পর দ্বিতীয় ইনিংসে খেলেন ৪৯ রানের ইনিংস। তিনি ১১ ধাপ এগিয়ে ২৮ নম্বরে পৌঁছেছেন। ৩৮ বছর বয়সী বাংলাদেশি এই ব্যাটারের রেটিং পয়েন্ট ৬১৫। 

এদিকে, ৫ ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে এখন আট নম্বরে ইংল্যান্ডের বেন ডাকেট। তার রেটিং পয়েন্ট ৭৮৭। ২১১ রান করে (৬২ ও ১৪৯) হেডিংলিতে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার।  

বাংলাদেশি বোলারদের মধ্যেও র‌্যাঙ্কিংয়ে উন্নতি চোখে পড়ার মতো। নাঈম হাসান ৬ ধাপ এগিয়ে ৪৮তম স্থানে এসেছেন। অন্যদিকে হাসান মাহমুদ এগিয়েছেন ৫ ধাপ, তার অবস্থান এখন ৫৪তম।

ভারতকে হারানোর পর অলরাউন্ডারে র‌্যাঙ্কিংয়ে সেরা পাঁচে উঠে এসেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ২৫৪ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে আছেন তিনি। অন্যদিকে, ৫৩ রান ও ৯ উইকেট নিয়ে টেস্টে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রবীন্দ্র জাদেজা। মিরাজ যথারীতি দুই নম্বরে আছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী