বিপিএলে শান্তর কম ম্যাচ খেলার প্রভাব দেখেন না সিমন্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৭

বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু টিম কম্বিনেশনের কারণে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। যে কয়টা ম্যাচ খেলেছেন, সেখানেও ছিলেন ছন্দহীন। সবমিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শান্তর পারফরম্যান্স নিয়ে আছে দুশ্চিন্তা। তবে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স শান্তর খুব বেশি ম্যাচ না খেলা নিয়ে চিন্তিত নন।

মিরপুরে চলছে বাংলাদেশ দলের অনুশীলন। সোমবার অনুশীলন শেষে শান্তর ব্যাপারে কথা বলেন সিমন্স, ‘সে খেলুক বা না খেলুক, প্রতিদিনই কঠোর পরিশ্রম করেছে। সবার কাছ থেকে শক্ত মানসিকতা প্রয়োজন। ৫০ ওভারের ম্যাচ তো হয়নি। সে অনেক ম্যাচ খেলতে পারেনি এটা ঠিক। তবে সে প্রস্তুতি নিয়েছে, সামনেও নিবে।’

বরিশালের অধিনায়ক তামিম ইকবাল শান্তর না খেলা নিয়ে বলেছিলেন, ‘শান্তর ব্যাপারে বলি, জাতীয় দলের অধিনায়ক, দেশের সেরা ক্রিকেটারদের একজন, কিন্তু আমাদের কম্বিনেশনের কারণে বেশি খেলার সুযোগ পায়নি। কিছু দিন আগেও বলেছি, এরপরও খেলার প্রতি, দলের প্রতি তার নিবেদন ছিল দুর্দান্ত।’

এদিকে, রংপুর রাইডার্সের হয়ে প্রায় সব ম্যাচেই মাঠে নেমেছিলেন নাহিদ রানা। তাকে বেশি ব্যবহারের ফলে শেষ দিকে তার পারফরম্যান্সে প্রভাব পড়েছে। শেষ দিকে গতিও অনেকটা কমে গেছে। নাহিদ রানাকে বেশি ব্যবহার করা হয়ে গেলো কিনা এমন প্রশ্নে সিমন্স বলেছেন, ‘গত কয়েক ম্যাচে ওকে একটু স্লো মনে হয়েছে। রানআপও একটু বেশি সাধারণ, স্বাভাবিকের চেয়ে কম। তারা তো আগেভাগে বিদায় নিয়েছে ফলে নাহিদ রানা একটু বিশ্রামও পেয়েছে। ক্যারিবিয়ানে যেমন গতি ছিল, রানআপ ছিল, গতকাল তাকে এমন ধারালো বলেই মনে হয়েছে। ’

পারফরম্যান্সের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। বিপিএলে কয়েকটি ইনিংস ভালো করলেও পারফরম্যান্স ঠিক লিটন সুলভ ছিল না। সিমন্স  জানিয়েছেন, জাতীয় দল থেকে বাদ পড়াকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন লিটন, ‘ওর সঙ্গে আমার কথা হয়েছে। আমি মনে করি দলে না থাকাটাকে সে চ্যালেঞ্জ হিসেবে নেবে। ব্যাটিং নিয়ে কাজ করছে। বিপিএলেও দেখেছি ভালো খেলেছে। এমন একজন খেলোয়াড়কে অবশ্যই মিস করতে হবে। তবে আমরা সবাই জানি, সেও মেনে নিয়েছে যে সে রান করছে না। এ কারণেই দলের বাইরে। সে ঘুরে দাঁড়াতে খুব পরিশ্রম করছে।’

গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সিনিয়র সহকারি কোচ হিসেবে জাতীয় দলে যোগ দেন মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলে যুক্ত হওয়ার পর শিষ্যদের ব্যাটিং নিয়েই কাজ করেছেন তিনি। সোমবার সালাউদ্দিনকে প্রশংসায় ভাসালেন বাংলাদেশ দলের প্রধান কোচ, ‘দলে যোগ দেওয়ার পর থেকেই সালাউদ্দিন গ্রেট। ক্রিকেটারদের কোথায় পরিবর্তন প্রয়োজন আর তা আমরা করতে পারছি কি না এটাই মূল বিষয়। সেটা যেখানেই কোচিং করাক না কেন, হোক জাতীয় দল কিংবা বাংলাদেশ টাইগার্স কিংবা অনূর্ধ্ব-১৯। এখন পর্যন্ত গত ২ দিন ভালোই গেছে।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কঠিন গ্রুপে বাংলাদেশ। ভারত, পাকিস্তান ছাড়া গ্রুপ পর্বে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ নিউজিল্যান্ড। গ্রুপটা কঠিন হলেও ইতিবাচক ভাবনায় সিমন্স, ‘এই বিশ্বাস না থাকলে আমি এখানে থাকতাম না। আপনি যেকোনও টুর্নামেন্টেই যান না কেন, নিজের সেরা প্রস্তুতি নিয়ে নিজের সেরাটা খেলতে চাইবেন। আমি এটাই করতে চাই প্রতিবার। ক্যারিবিয়ানে ওয়ানডে সিরিজ ভালো না হলেও শেষটা ভালো করেছি। আমি মনে করি আমাদের খুব ভালো সম্ভাবনা আছে, যদি সামর্থ্যের সবটা দিতে পারি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম