মার্চে বাংলাদেশে টেস্ট খেলবে জিম্বাবুয়ে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩১

চলতি মাসে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে। বৈশ্বিক এই টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশের নতুন বছরের ক্রিকেট মৌসুম শুরু হবে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে। আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী মার্চে আসবে আফ্রিকান দেশ। পূর্বনির্ধারিত এই সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা থাকলেও বাংলাদেশ দল খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ হবে সিলেট ও চট্টগ্রামে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনও কিছুই এখনও ঠিক হয়নি। দুই দেশের ক্রিকেট বোর্ড সূচি নির্ধারণে কাজ করে যাচ্ছে। চলতি মাসের শেষ দিকেই তা প্রকাশ করা হবে।

দুই দল সর্বশেষ টেস্ট খেলেছিল ২০২০ সালে। সর্বশেষ লড়াইয়ে ইনিংস ও ১০৬ রানের বড় ব্যধানে জিতেছিল বাংলাদেশ।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী