আসালাঙ্কার সেঞ্চুরির পর ঠিকশানার ঘূর্ণিতে অস্ট্রেলিয়াকে হারালো শ্রীলঙ্কা

্ণিতে

স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৫

পঞ্চাশ পেরোতেই দলের অর্ধেক ব্যাটার প্যাভিলিয়নে। দেড়শর আগেই নেই আট ব্যাটার। শ্রীলঙ্কার অকল্পনীয় ব্যাটিং ধসের মধ্যে দাঁড়িয়ে চারিথ আসালাঙ্কা অবিশ্বাস্য এক সেঞ্চুরি করলেন। টেনেটুনে ২১৪ রান করা সেই দলটি অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিলো ১৬৫ রানে! যাতে বল হাতে ঘূর্ণিজাদু দেখিয়ে মাহিশ ঠিকশানা রাখলেন দুর্দান্ত ভূমিকা।

চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ প্রস্তুতিতে কলম্বোতে প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৪৯ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। আসালাঙ্কা ইনিংস সেরা ১২৭ রান করার পাশাপাশি বল হাতে অস্ট্রেলিয়ার সেরা ব্যক্তিগত পারফর্মার অ্যালেক্স ক্যারিকে (৪১) মাঠছাড়া করেন। 

আগে ব্যাটিংয়ে নেমে স্পেন্সার জনসন ও অ্যারন হার্ডির তোপে পড়ে ৫৫ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। দলীয় ৩০ রানে ক্রিজে নামা অধিনায়ক আসালাঙ্কা এই ধাক্কা সামলে নেন দুনিথ ভেল্লালাগের সঙ্গে ৬৭ রানের জুটি গড়ে।

এই জুটি ভাঙার পর ১৩ রানের ব্যবধানে তিন উইকেট হারানোর পর এহসান মালিঙ্গাকে নিয়ে ৭৯ বলে ৭৯ রানের সেরা জুটি গড়েন আসালাঙ্কা, যাতে তার একার অবদান ৭৭ রান। ১২৬ বলে ১৪ চার ও ৫ ছয়ে সাজানো ইনিংস খেলে থামেন অধিনায়ক। ৪৬ ওভারে ২১৪ রানে অলআউট লঙ্কানরা।

লক্ষ্যে নেমে আসিথা ফার্নান্ডো ও ঠিকশানার বোলিংয়ে হাপিত্যেশ করতে থাকে অজিদের ব্যাটিং লাইনআপ। ৮৫ রানে ৬ উইকেট হারালে জয়ের দৃঢ় সম্ভাবনা উঁকি দেয় শ্রীলঙ্কাকে। বাকি ব্যাটাররা কেবল ব্যবধান কমাতে পেরেছেন। ৩৩.৫ ওভারে অলআউট হয় তারা।

ঠিকশানা ৯.৫ ওভারে ৪০ রানে চার উইকেট নেন। দুটি করে পান আসিথা ও ভেল্লালাগে। 

অস্ট্রেলিয়ার পক্ষে ক্যারির পর সর্বোচ্চ ৩২ রান করেন হার্ডি।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম