আচরণবিধি লংঘন করে শাস্তি পেলেন পাকিস্তানের তিন জন

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৮

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচের পর শাস্তি পেলেন শাহীন শাহ আফ্রিদি, সৌদ শাকিল ও কামরান গুলাম।

বুধবার করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড গড়ে জেতা ম্যাচে আইসিসি আচরণবিধির লেভেল ওয়ান লংঘন করেছেন এই তিন খেলোয়াড়। তাই তাদেরকে জরিমানা করেছে বিশ্ব ক্রিকেট সংস্থা।

পেসার শাহীনকে তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২৮তম ওভারে ইচ্ছাকৃতভাবে ব্যাটার ম্যাথু ব্রিটজকেকে সিঙ্গেল নিতে বাধা দেন। তাতে দুজনের মধ্যে শারীরিক সংঘর্ষ ও উচ্চবাচ্যও হয়েছে।

পরের ওভারে টেম্বা বাভুমা রানআউট হওয়ার পর তার খুব কাছে গিয়ে উস্কানিমূলক উদযাপন করেন সৌদ শাকিল ও বদলি ফিল্ডার কামরান। দুজনকে তাদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

এছাড়া ডিসিপ্লিনারি রেকর্ডে এই তিন খেলোয়াড়ের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। গত ২৪ মাসে এই তিন জনের কারোরই অপরাধ ছিল না।

সবাই তাদের শাস্তি মেনে নেওয়ায় শুনানির কোনও প্রয়োজন পড়ছে না।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি