ভারত-পাকিস্তান সংঘাত: সূচি অনুযায়ী মাঠে গড়াবে পিএসএল 

স্পোর্টস ডেস্ক
০৭ মে ২০২৫, ১৫:১৩আপডেট : ০৭ মে ২০২৫, ১৫:১৯

ভারত-পাকিস্তান সংঘাতের জেরে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ঘিরে উদ্বেগের জন্ম নিয়েছে। তার পরেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, সূচি মেনেই মাঠে গড়াবে পিএসএল। 

কাশ্মীরে হামলার ঘটনাকে কেন্দ্র্র সৃষ্ট উত্তেজনায় ভারত পাকিস্তানের ৬টি শহরে ২০টিরও বেশি হামলা চালিয়েছে বলে খবর। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানিও পাল্টা অভিযানে নেমে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করেছে বলে তারা দাবি করেছে। যার মধ্যে রয়েছে একটি রাফাল ফাইটার জেটও। 

পাকিস্তান ক্রিকেট বোর্ড এই হামলার ঘটনার মধ্যে নিশ্চিত করেছে বুধবার ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েটা গ্ল্যাডিয়টর্সের ম্যাচটি নির্ধারিত সময়েই মাঠে গড়াবে। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে ৭ মে থেকে ১০ মে পর্যন্ত রাওয়ালপিন্ডিতে চারটি ম্যাচ হবে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ হবে ১১ মে মুলতানে। তার পর কোয়ালিফায়ার দিয়ে প্লে-অফ শুরু ১৩ মে রাওয়ালপিন্ডিতেই। শিরোপা নির্ধারণী ফাইনাল হবে একই মাসের ১৮ তারিখ। 

/এফআইআর/    
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী